News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
মত পাল্টালেন ডিপজল, জন্মদিনের উপহার বললেন নিপুণ

মত পাল্টালেন ডিপজল, জন্মদিনের উপহার বললেন নিপুণ

দেশের সিনেমা হলে হিন্দি সিনেমা চালানোর বিপক্ষে সোচ্চার ছিলেন মনোয়ার হোসেন ডিপজল।  হিন্দি সিনেমা আমদানি ঠেকাবেন বলে আন্দোলনের ঘোষণাও দিয়েছিলেন ঢাকাই ছবির জনপ্রিয় খল অভিনেতা।

তবে সম্প্রতি মত পাল্টালেন তিনি। জানালেন, হিন্দি সিনেমা আসুক, তাতে আপত্তি নেই।

আর ডিপজলের এই মত পাল্টানো নিজের জন্মদিনের উপহার বললেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

‘যে কারণে হিন্দি সিনেমা আমদানির পক্ষে মত দিলেন ডিপজল’, এমন একটি খবরের লিংক নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার জন্মদিনের উপহার। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালে আমাদের প্রেক্ষাগৃহ বাঁচাতে হিন্দি সিনেমা প্রদর্শনের প্রস্তাব করেছিলাম। ’ 

সম্প্রতি রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে এক অনুষ্ঠানে হিন্দি সিনেমা আমদানির পক্ষে মতামত দেন ডিপজল।

তিনি বলেন,‘হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর, তবে এখন হলও বাঁচাতে হবে। তাই আপাতত সবার সঙ্গে আমিও একমত, হিন্দি সিনেমা আসুক। একই সঙ্গে আমাদেরও ভালো মানের সিনেমা নির্মাণের বিকল্প নেই। ’

ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেই মত বদলেছেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS