News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
মাদক নিয়ে পার্টি, অভিনেত্রী গ্রেপ্তার

মাদক নিয়ে পার্টি, অভিনেত্রী গ্রেপ্তার

মাদক নিয়ে পার্টির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দক্ষিণী অভিনেত্রী হেমা। সোমবার (০৩ জুন) তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর ভারতীয় সংবাদমাধ্যমের।

জানা যায়, হেমার রক্তের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠিয়েছিল বেঙ্গালুরু পুলিশ। তাতে মাদকের অস্তিত্ব পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছিল মে মাসে। বেঙ্গালুরুর আনেকাল তালুকের জিআর ফার্মে জনৈক কে এল বাসুর জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী, পার্টিতে নিষিদ্ধ মাদক থাকতে পারে এমন খবর পুলিশের কাছে ছিল। তার জেরেই পার্টিতে হানা দেন পুলিশ কর্মীরা। অভিযোগ, পার্টি থেকে প্রায় ১৫ গ্রাম এমডিএমএ, ৬.২ গ্রাম কোকেন ও ছয় গ্রাম হাউড্রো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে।

এই ঘটনার পর পার্টিতে উপস্থিত থাকা মোট ১০০ জনের রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। যার মধ্যে ৮৬ জনের শরীরে মাদক পাওয়া গিয়েছে। এর মধ্যে হেমাও রয়েছেন।

তেলুগু চলচ্চিত্র জগতের পরিচিত মুখ হেমা। আড়াইশোরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। কমেডি টাইমিংয়ের জন্য প্রশংসাও পেয়েছেন। অভিনেত্রীর গ্রেপ্তারিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS