News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
নাটকের নাম ভূমিকায় গরু, অভিনয়ে কারা?

নাটকের নাম ভূমিকায় গরু, অভিনয়ে কারা?

ঈদে শত শত নাটক নির্মাণ হয় বটে, কিন্তু চিত্রনাট্যে থাকে না রমজান কিংবা কোরবানের ছায়া। সারা বছরের মতো ঈদেও নাটকের গল্পে প্রেম-বিরহ আর ঠাট্টা-তামাশার বাড়াবাড়ি লক্ষ্য করা যায়।

দর্শকদের এমন অভিযোগ কিংবা আকাঙ্ক্ষার কথা বিবেচনা করে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে বিশেষ নাটক ‘মাস্তান’। যার নাম ভূমিকায় থাকছে খোদ একটি গরু! আরও আছেন মুশফিক আর ফারহান, তানিয়া বৃষ্টি, মনিরা মিঠু, সমু চৌধুরী প্রমুখ।

আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে ‘মাস্তান’ নির্মাণ করেছেন রুবেল আনুশ।

নির্মাতা বলেন, এটিও প্রেমেরই নাটক। যে প্রেমে মা আছে, প্রেমিকাও আছে। আবার গৃহপালিত গরুটিও থাকছে। চিত্রনাট্যটি দারুণ। কোরবানির ঈদের রেশ রাখার চেষ্টা করেছি। আশা করছি ঈদের অনেক নাটকের মাঝে আমাদের গল্পটি ব্যতিক্রম আলো ছড়াবে দর্শক দৃষ্টিতে।

জানা যায়, কোরবানির ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ‌‘মাস্তান’ নাটকটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS