News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
ইঙ্গিতে কাকে ‘নিমকহারাম’ বললেন পরীমণি?

ইঙ্গিতে কাকে ‘নিমকহারাম’ বললেন পরীমণি?

তারকা দম্পতি শরিফুল রাজ-পরীমণির বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর। ডিভোর্সের পর সন্তান পুণ্যকে নিজের কাছে রেখেছেন পরীমণি।এ সময় ছেলের কোনো খোঁজ নেননি বাবা শরিফুল রাজ। গণমাধ্যমে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে এমন দাবি করেছেন পরীমণি।  

এদিকে গেল কয়েক দিনে খবর চাউর হয় পরীর বাসায় রাজ গিয়েছেন। এমনকি এ সময় পরীর হাতের রান্নাও খেয়েছেন তিনি। বিষয়টি নিয়ে পরীমণি মিডিয়ায় কোনো মন্তব্য না-করলেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাস ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে।  

শনিবার (০১ জুন) পরীমণি এক ফেসবুক পোস্টে লেখেন, ‘যাকে আমার বাসার দারোয়ানই গেটে এলাও করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়। ’ 

নির্মাতা শিমুল খান সেই পোস্টে কমেন্ট করেছেন, ‘কে খাইলো তোমার রান্না? (স্বপ্নে)’  সেখানে পরী ফিরতি কমেন্টে লেখেন, ‘আছে এক টোকাই। তার বিয়ের নিউজের চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে- কত বড় নিমকহারাম!’

পরীমণির এমন স্ট্যাটাস নতুন গুঞ্জনের ইঙ্গিত দিচ্ছে। স্ট্যাটাসে পরীমণি কারো নাম উল্লেখ না করলেও ভক্তরা ধারণা করছেন এই স্ট্যাটাসে তিনি শরিফুল রাজের প্রতি ইঙ্গিত করেছেন। সেক্ষেত্রে প্রশ্ন হলো- তাহলে কি রাজ পরীমণির বাসায় যাননি?

পরীমণির এমন স্ট্যাটাসে ভক্তরাও দ্বিধায় পড়েছেন। কারণ বাসার দারোয়ান যদি অ্যালাও না করে তাহলে শরিফুল রাজ পরীর বাসায় ঢুকলেন কীভাবে? তবে কি পরীর বাসায় রাজের যাওয়ার ঘটনা সম্পূর্ণ মিথ্যা?

এদিকে, বর্তমান নতুন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’র শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন পরী। এটি নির্মাণ করছেন অনম বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS