News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
অর্জুন-মালাইকা ৬ বছরের সম্পর্কের বিচ্ছেদ!

অর্জুন-মালাইকা ৬ বছরের সম্পর্কের বিচ্ছেদ!

অর্জুন কাপুর ও মালাইকা আরোরার ছয় বছরের সম্পর্ক ভাঙার খবরে সরগরম বলিউড। ২০২৩ সাল থেকেই এই গুঞ্জন শোনা যাচ্ছিল।এর মাঝে দুই পক্ষই সামাজিকমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট বহাল রেখেছিলেন। সম্পর্কে ফাটল ধরার মাঝে তৃতীয় জনের প্রবেশের কথাও শোনা যাচ্ছিল।

তবে তারপরও একসঙ্গে দেখা গিয়েছে অর্জুন-মালাইকাকে। এবার তারকাজুটির বিচ্ছেদের জল্পনায় নতুন সিলমোহর!

অর্জুন-মালাইকার ঘনিষ্ঠ সূত্রই এই খবরে সিলমোহর বসিয়েছে। তবে বিচ্ছেদ হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাদের মধ্যে। একে-অপরের প্রতি শ্রদ্ধাশীল। ঘনিষ্ঠ সূত্র বলছে, এর মাঝে কারও নাক গলানো পছন্দ নয় তাদের। তাই বিষয়টাকে নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন।

২০১৬ সালে আরবাজ খান ও মালাইকার আলাদা থাকার কথা জানা যায়। ২০১৭ সালে আইনিভাবে তাদের বিচ্ছেদ হয়। এর কিছুদিন পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। একটা সময়ের পর কেউই আর নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি।

মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন। তা নিয়ে বেশ চর্চা হয়েছে। তাতে দুই তারকা কখনও কান দেননি। তবে বয়সের সেই ফারাকই কি তাদের সম্পর্কে অন্তরায় হলে দাঁড়াল?

শোনা যায়, বান্দ্রায় ২০ কোটি টাকা দিয়ে চার বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। কারণ সেটি মালাইকার বাড়ির পাশে। কিন্তু এখন নাকি চিত্র আলাদা। মালাইকা ও অর্জুন এখন ভিন্ন পথের যাত্রী।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS