News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
এ মুহূর্ত ভোলার নয়: জায়েদ খান

এ মুহূর্ত ভোলার নয়: জায়েদ খান

দেশের বাইরে বিভিন্ন স্থানে স্টেজ শো-তে ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেন তিনি।বেশ কয়েকদিন ঢাকায় ও নিজ গ্রামে অবস্থানের পর আবারও বিদেশে উড়াল দিয়েছেন এ নায়ক। সম্প্রতি লন্ডনে স্টেজ শো করেছেন তিনি।

সেখান থেকে নিজের অনুভূতির কথা প্রকাশ করে জায়েদ খান বলেন, প্রবাসীদের ভালোবাসায় আমি মুগ্ধ। টানা দুদিন, ২৬ থেকে ২৭ মে লন্ডনে শো করেছি। তাদের উপস্থিতি আমাকে গর্বিত করেছে। আপনারা জানেন, লন্ডন একটি ব্যস্ত শহর, এখানে সময়ের মূল্য অনেক। সেই মূল্যবান সময় প্রবাসীরা আমাদের দিয়েছেন। অনুষ্ঠান উপভোগ করেছেন ২০ হাজার দর্শক।  

তিনি বলেন, দুদিনই কানায় কানায় দর্শকের উপস্থিতি আমাকে এবং আমাদের গর্বিত করেছে। আমি যখন স্টেজে পারফর্ম করছিলাম, সবাই আমার গান গাইছিলেন। এ মুহূর্ত ভোলার নয়। এমন ভালোবাসায় যারা আমাকে সিক্ত করেছেন, তাদের সবাইকে আমার হৃদয় থেকে ভালোবাসা ও শ্রদ্ধা।

‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’ ব্যানারে একটি আয়োজনে অংশ নেন জায়েদ খান। একই অনুষ্ঠানে পারফর্ম করেন নগরবাউল জেমস, প্রীতম হাসান, প্রতীক হাসান, সাব্বির জামান, দোলা, তৌহিদ আফ্রিদিসহ অনেকে।

আগামী ২ জুন দেশে ফিরবেন জায়েদ খান। এরপর কানাডা ও যুক্তরাষ্ট্র মাতাতে আবারও দেশ ছাড়বেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS