News Headline :
উপসাগরীয় দেশ ইউএই-ওমানকে যুক্ত করবে রেলপথ, নির্মাণের ৪০ শতাংশ সম্পন্ন হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান কঠোর অবস্থানে আইএমএফ ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার মাহবুবুর রহমান সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেন: বাণিজ্যমন্ত্রী নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর নারায়ণগঞ্জে খেয়াঘাটের দরপত্র নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সংঘর্ষ, আহত ৫ চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: প্রতিবাদ জানিয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
সাবেক রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিনের স্ত্রী আর নেই

সাবেক রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিনের স্ত্রী আর নেই

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্ত্রী বেগম নুর আক্তার সরকার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২ মে) দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর।

মৃত্যুকালে স্বামী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন নুর আক্তার।

মঙ্গলবার বাদ মাগরিব ধানমন্ডি তাকওয়া মসজিদে জানাজার নামাজ শেষে দিনাজপুর নিয়ে যাওয়া হবে। বুধবার (৩ মে) দিনাজপুর জানাজার নামাজ শেষে পারিবারিক করব স্থানে দাফন করা হবে।

এদিকে মৃত্যুর সংবাদ পেয়ে মরহুমের বাসায় বিএনপি আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপি সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদসহ আইনজীবীরা গেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS