News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠায় কাজ করব: সাদ্দাম

বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠায় কাজ করব: সাদ্দাম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সংবিধান ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠায় কাজ করবেন বলে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।  

গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ এবং অধিকার আদায়ের জন্য বুয়েট ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করতে শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।

সোমবার (১ এপ্রিল) বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিরুদ্ধে হাইকোর্টের শুনানি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।  

এদিকে বুয়েটে রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট আজ এ আদেশ দিয়েছেন।

সাদ্দাম হোসেন বলেন, ছাত্ররাজনীতির মধ্যে কোনো নেতিবাচক উপাদান থেকে থাকলে বা অ্যাকাডেমিক কাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাজনীতি নিশ্চিত করার জন্য বুয়েট প্রশাসন যদি কোনো নিয়ম-নীতি প্রণয়ন করে, আমরা তাকে স্বাগত জানাবো। যেকোনো মূল্যে আমরা বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি দেখতে চাই।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS