News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
নতুন মিশনে রুনা-অপূর্ব  

নতুন মিশনে রুনা-অপূর্ব  

টিভি নাটকের জনপ্রিয় দুই তারকা রুনা-অপূর্ব। অভিনয়ের দক্ষতা আগেই প্রমাণ করেছেন তারা দুজন। ইতোমধ্যে অভিনয়ের নৈপুণ্যতায় দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন রুনা। ২০২২ সালের শেষের দিকে নিজের শারীরিক গঠনেও আমূল পরিবর্তন নিয়ে এসেছেন লাস্যময়ী এই অভিনেত্রী।

সম্প্রতি এ বদলে যাওয়া এই অভিনেত্রীকে নিয়ে নতুন মিশনে নেমেছেন জনপ্রিয় অপূর্ব। ঈদের ছুটি কাটিয়ে ‘আউটসাইডার’ নামের একটি নাটকের শুটিং শুরু করেছেন তারা।

মেসবাহ উদ্দিন সুমন রচনায় নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। স্বামী-স্ত্রীর বিবাহ-বিচ্ছেদ হওয়ার পর সন্তান নিয়ে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। মূলত সেগুলোকে কেন্দ্র করেই নাটকের গল্প। নাটকে অপূর্ব ও রুনা অভিনয় করেছেন স্বামী-স্ত্রীর চরিত্রে।

অপূর্ব বলেন, এর আগেও রুনার সঙ্গে কাজ করেছি। নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী। জীবন ঘনিষ্ঠ গল্পে আবারও তার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লাগল। আশা করছি দর্শকেরও ভালো লাগবে নাটকটি।

রুনা খান বলেন, অপূর্বর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বরাবরই আসলে দুর্দান্ত। অনেকদিন পর তার সঙ্গে কাজ করে বেশ ভালো লাগল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS