News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
প্রেমিকা অন্তঃসত্ত্বা, ফের বাবা হচ্ছেন অর্জুন!

প্রেমিকা অন্তঃসত্ত্বা, ফের বাবা হচ্ছেন অর্জুন!

চতুর্থ সন্তানের বাবা হতে চলেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। তার প্রেমিকা মডেল ও অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েড দ্বিতীয় সন্তান জন্মের অপেক্ষায় প্রহর গুণছেন।

শনিবার (২৯ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেন গ্যাব্রিয়েলা। এরপরই তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দ্রুত নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে, ১৯৯৮ সালে মডেল মেহের জেসিকাকে বিয়ে করেছিলেন অর্জুন। তাদের দুই দশকের দাম্পত্যে মাহিকা ও মাইরা নামে দুই মেয়ে রয়েছে। তবে দীর্ঘদিনের দাম্পত্যের অবসান ঘটিয়ে ২০১৯ সালে বিচ্ছেদের পথে হাঁটেন অর্জুন-মেহের। যৌথ বিবৃতিতে সাবেক এই দম্পতি জানান- তারা বন্ধু ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।

মেহেরের সঙ্গে বিচ্ছেদের পর সার্বিয়ান অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে প্রেমে জড়ান অর্জুন। পরবর্তীতে গ্যাব্রিয়েলাকে মন দেন এই অভিনেতা। এখন বিবাহবন্ধনে আবদ্ধ না হলেও গ্যাব্রিয়েলার গর্ভেই জন্ম নেয় অর্জুনের তৃতীয় সন্তান আরিক। এবার চতুর্থ সন্তানের অপেক্ষা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS