News Headline :
উপসাগরীয় দেশ ইউএই-ওমানকে যুক্ত করবে রেলপথ, নির্মাণের ৪০ শতাংশ সম্পন্ন হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান কঠোর অবস্থানে আইএমএফ ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার মাহবুবুর রহমান সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেন: বাণিজ্যমন্ত্রী নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর নারায়ণগঞ্জে খেয়াঘাটের দরপত্র নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সংঘর্ষ, আহত ৫ চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: প্রতিবাদ জানিয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য শনিবার গুলশান বাসভবন ফিরোজা থেকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। 

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, খালেদা জিয়া বিকাল সাড়ে ৫টার দিকে গুলশানে বাসভবন থেকে হাসপাতালে উদ্দেশে রওনা হয়েছেন। 

এর আগে বিকাল ৩টার দিকে খালেদা জিয়ার বাসভবন এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে আইনশৃঙ্খলা বাহিনী। 

জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে গাড়িতে রয়েছেন তার গৃহকর্মী ফাতেমা এবং কয়েকজন আত্মীয়স্বজন ও ব্যক্তিগত কর্মকর্তা।

খালেদা জিয়ার হাসপাতালে নেওয়া খবর পেয়ে তার বাসভবন ফিরোজায় যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ প্রমুখ।

খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। কারাগার থেকে বেরোনোর পর চিকিৎসার জন্য কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS