News Headline :
গোবর ফেলা নিয়ে বাগবিতণ্ডা, ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের

গোবর ফেলা নিয়ে বাগবিতণ্ডা, ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের

কুমিল্লার চান্দিনায় গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন বড় ভাই হানিফ মিয়া (৩৫)।  

বুধবার (২৭ মার্চ) উপজেলা সদরের আনিছ মোহাম্মদের বাড়িতে (আনিছা বাড়ি) এ ঘটনা ঘটে।

নিহত হানিফ মিয়া ওই এলাকার আনু মিয়ার ছেলে। তিন ভাইয়ের মধ্যে বড় হানিফ। হত্যাকারী আনিছ মিয়া নিহতের আপন ছোট ভাই।  

প্রত্যক্ষদর্শী হিমেল জানান, তাদের দুই ভাইয়ের পৃথক গরুর খামার আছে। বাড়ির পাশে অন্যের খালি জায়গায় দুই ভাই দীর্ঘদিন ধরে গরুর গোবর ফেলে আসছিলেন। বুধবার দুপুরে ওই স্থানে গরুর গোবর ফেলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। চরম উত্তেজনার মধ্যে মেজ ভাই আনিছ মিয়া বড় ভাই হানিফ মিয়াকে মারধর করে। একপর্যায়ে কাঠের চোখা একটি টুকরো দিয়ে আঘাত করায় সেটি হানিফের  বাম চোখের ভেতর দিয়ে মাথায় ঢুকে যায়। দ্রুত তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান জানান, তার শরীরের বিভিন্ন অংশে ধারালো বস্তু দ্বারা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রচণ্ড রক্তক্ষরণ ও মস্তিষ্কে আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়।  

চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর হত্যাকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাসহ হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS