News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
মাদারীপুরে নির্মাণাধীন দেয়াল ধসে শিশুর মৃত্যু

মাদারীপুরে নির্মাণাধীন দেয়াল ধসে শিশুর মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি/টেকেরহাট(মাদারীপুর)সংবাদদাতা

মাদারীপুরে নির্মাণাধীন দেয়াল ধসে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে সদর উপজেলার খামারবাড়ি এলাকায় এ ঘটনায় আহত হয়েছে আরও তিন শিশু।

নিহত আইরিন আক্তার একই এলাকার আউয়াল মিয়ার মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আইরিন ও তার তিন বন্ধু বাড়ির ওঠানে খেলতে খেলতে এক সময় রাজ্জাক হাওলাদারের নির্মানাধীন দেয়ালের কাছে গিয়ে দাঁড়ায়। এ সময় হঠাৎ দেয়ালটি ধস পড়ে। এতে তারা চার জন আহত হয়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আইরিনকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, এ ব্যাপারে পরিবার পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS