News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
বংশালে বাসার ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

বংশালে বাসার ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর বংশালে কাহেরটুলি এলাকায় একটি পাঁচ তলা বাসার ছাদ থেকে পড়ে কাজী শাহনাজ বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ২৭ এপ্রিল ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ছয়টা মৃত ঘোষণা করেন।

ওই নারীর ছেলে মশিউর রহমান বলেন, আমার মা ভোরে আমাদের বাসার পাঁচ তলার ছাদে যান। অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমাদের বাসা বংশাল গাঙ্গুলী লেন কাহেরটুলি এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS