News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
সাধ্যের চেয়ে বড় কিছু করতে চেয়েছি: অমি

সাধ্যের চেয়ে বড় কিছু করতে চেয়েছি: অমি

লাইভ ক্রিকেট ম্যাচ প্রচারের মতো চাপে ‘হোটেল রিল্যাক্স’

ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে স্ট্রিমিং হচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’। ঈদ উপলক্ষ্যে ছয় পর্বের তারকাবহুল সিরিজটি ২৪ এপ্রিল মুক্তি পায়, এরপর থেকেই বেশ আলোচনা সৃষ্টি করেছে।

সমাজের কয়েক শ্রেণির মানুষ ঘটনাক্রমে রাজধানীর একটি আবাসিক হোটেলে ওঠে। নানান কিসিমের সেইসব মানুষদের মধ্যে ঘটতে থাকে মজার মজার ঘটনা।

অ্যাপে মুক্তির দুদিনের মধ্যে ‘হোটেল রিল্যাক্স’ দেখে দর্শকরা বলছেন, ফান কমেডি ধাঁচের গল্পটি তাদের মজা দিয়েছে। থ্রিলার সাসপেন্স গল্পের হুড়োহুড়ির মধ্যে পূর্ণ বিনোদন দিচ্ছে ‘হোটেল রিল্যাক্স’।

বিশ্বব্যাপী ওটিটির কনটেন্টগুলোতে দর্শকরা ক্রাইম-থ্রিলার গল্প দেখে অভ্যস্ত। গতানুগতিক ধারার সেই পথে হাঁটতে চাননি ব্যাচেলর পয়েন্ট খ্যাত নির্মাতা অমি।

তিনি বলেন, সাধ্যের চেয়ে বড় কিছু করতে চেয়েছি। টিমের প্রতিটি সদস্য সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। এ কাজটির মাধ্যমে দর্শকদের প্রতিটি দৃশ্যে শতভাগ বিনোদন দিতে চেয়েছি। যেটি স্ক্রিনে দর্শকরা দেখতে পাচ্ছেন। ভালো কাজগুলো দর্শকদের সাপোর্ট পেলে আগামীতে আরও বড় আয়োজনে কনটেন্ট নির্মিত হবে।

হোটেল রিল্যাক্স এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলম, পাভেল, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমা প্রমুখ। এছাড়া এতে অতিথি চরিত্রে চমক হিসেবে আছেন চিত্রনায়িকা পূর্ণিমা।

বঙ্গ এর প্রথম ওয়েব সিরিজ হোটেল রিল্যাক্স। প্রতিষ্ঠানটির চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান বলেন, মুক্তির পরপরই অপ্রত্যাশিতভাবে দর্শকদের চাপ সৃষ্টি হয়েছে। বঙ্গ এর ক্যাপাসিটি ব্রেক করছে। লাইভ ক্রিকেট ম্যাচে প্রচারে যেমন দর্শক পড়ে একইভাবে এই সিরিজটি দেখতে দর্শকদের সাড়া মিলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS