News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
যশোরে ইন্দো-বাংলা যৌথ চিত্র প্রদর্শনী ২৩ ফেব্রুয়ারি শুরু

যশোরে ইন্দো-বাংলা যৌথ চিত্র প্রদর্শনী ২৩ ফেব্রুয়ারি শুরু

আগামী ২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি প্রাচ্যসংঘ যশোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্দো-বাংলা যৌথ চিত্র প্রদর্শনী ও কর্মশালা।  চার দিনের এ প্রদর্শনীতে ভারত ও বাংলাদেশের ৮৫ শিল্পীর চিত্রকর্ম স্থান পাবে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে প্রাচ্য সংঘের ওবায়দুল বারী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রদর্শনীর আয়োজকরা।

সংবাদ সম্মেলনে প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান, প্রাচ্য সংঘের সুপ্রিম কাউন্সিল সদস্য আকসাদ সিদ্দিকী শৈবাল, সভাপতি কাসেদুজ্জামান সেলিম, সহ-সভাপতি সাহিদ হোসেন লালবাবু, কার্যনির্বাহী সদস্য এ জে মনিরুল ইসলাম, ভারতের চিত্র-অঙ্গন এর প্রতিষ্ঠাতা স্বপন দেবনাথ, চিত্র-অঙ্গন এর প্রতিষ্ঠাতা সদস্য রাজু রবি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

ইন্দো-বাংলা যৌথ চিত্র প্রদর্শনীর আয়োজকরা জানান, বাংলাদেশের প্রাচ্য সংঘ ও ভারতের চিত্র-অঙ্গন যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে। এ দুটি প্রতিষ্ঠানই ভারতের পারফর্মিং আর্টস ডিপ্লোমা পরীক্ষা বোর্ডের অ্যাফিলিয়েশনভুক্ত একটি প্রতিষ্ঠান। বিশ্বে এই বোর্ডের অ্যাফিলিয়েশনভুক্ত ছয় হাজার প্রতিষ্ঠান ও ছয় লক্ষাধিক শিক্ষার্থী রয়েছে। চিত্র প্রদর্শনী প্রতিদিন ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS