News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
প্রযুক্তিগত ত্রুটির কারণে বন্ধ মেট্রোরেল চলাচল

প্রযুক্তিগত ত্রুটির কারণে বন্ধ মেট্রোরেল চলাচল

যানজটের নগরীতে স্বস্তির বাহন মেট্রোরেল বিভিন্ন কারণে প্রায়ই কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। এতে বিপাকে পড়ছেন কর্মজীবী যাত্রীরা।শনিবারও ‘টেকনিক্যাল ফল্টের’ (প্রযুক্তিগত ত্রুটি) কারণে বেলা ২টা ২০ মিনিটের পর উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।  

শনিবার(১৭ ফেব্রুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নাসির উদ্দিন আহমেদ বলেন, টেকনিক্যাল ফল্টের কারণে মেট্রো চলাচল বন্ধ রয়েছে।  

এ রিপোর্ট লেখা পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী ও মেট্রোরেলের নিয়মিত যাত্রী জাহাঙ্গীর আলম বলেন, বেলা ২ টা ২৫ মিনিটের দিকে মেট্রো স্টেশনে আসার পরে উত্তরা থেকে মতিঝিল মুখী মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।  

এর আগে প্রতি সপ্তাহে বিভিন্ন কারণে মেট্রোরেল বন্ধ থাকছে। যা নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে।  

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর ঢাকায় প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করত। এরপর গত বছর ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরের দিন ৫ নভেম্বর উত্তরা হতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS