News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
রাফায় ইসরায়েলের বিমান হামলা, নিহত অর্ধশতাধিক

রাফায় ইসরায়েলের বিমান হামলা, নিহত অর্ধশতাধিক

দক্ষিণ গাজার রাফা শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে অর্ধশতাধিক নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার ভোরে এ হামলার ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলায় ৫২ জন নিহত হয়েছে। অপর একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, অন্তত ৬৭ জন নিহত হয়েছে। দুটি সংবাদমাধ্যমই গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, রাফা শহরে ইসরায়েলি হামলায় ১৪টি বাড়ি ও তিনটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে আল জাজিরার সহকর্মীরা জানান, মসজিদগুলোতে হামলায় কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছে। হামাসের একটি প্রেস বিবৃতিতে বলা হয়েছে, রাফা শহরে বিমান হামলায় ১০০ জনেরও বেশি নিহত হয়েছে।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল আনুষ্ঠানিকভাবে বেসামরিক লোকদের টার্গেট করে রাফাহ শহরে বোমা হামলায় জনগণকে বাস্তুচ্যুত হওয়ার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। রাফায় যুদ্ধের সম্প্রসারণে বিপর্যয়কর ফলাফলের আশঙ্কা করা হচ্ছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হাতে অপহৃত হয় ২৪০ জন ইসরায়েলি। এরপরেই প্রতিশোধ হিসেবে গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী।

চার মাসের বেশি সময় ধরে বিভিন্ন স্থানে হামলা চালিয়ে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। সেখানে ইসরায়েলি সৈন্যদের তাণ্ডবে হাজার হাজার শিশুও প্রাণ হারিয়েছে। এছাড়া খাদ্য এবং নিরাপদ আশ্রয়ের তীব্র সংকট তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS