News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ভোটের আগে টিকটকে বাইডেন

ভোটের আগে টিকটকে বাইডেন

নির্বাচনকে সামনে রেখে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন জো বাইডেন। রোববার মাত্র ২৬ সেকেন্ডের একটি ভিডিও দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের এ অ্যাপে আত্মপ্রকাশ করেন তিনি।

নির্বাচনের প্রচারাভিযানের জন্য শর্ট-ফর্ম ভিডিও অ্যাপ টিকটকে যোগ দিলেন তিনি।

সম্প্রতি ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্মের মার্কিন সরকারের তীব্র সমালোচনার পর এ পদক্ষেপ নেওয়া হয়। বিশেষত রিপাবলিকানদের পাশাপাশি বাইডেন প্রশাসনের কাছ থেকে চাপের মুখে পড়ে চীনা এ অ্যাপটি।

টিকটক হলো চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন। মার্কিন রাজনীতিবিদদের অভিযোগ, চীনা সরকার প্রচারণার মাধ্যম হিসেবে এ অ্যাপটি ব্যবহার করছে। যদিও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মার্কিন রাজনীতিবিদদের এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে।  

টিকটক তাৎক্ষণিকভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অ্যাকাউন্টের ব্যাপারে কোনো মন্তব্য করেনি।  নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের আগে তরুণ ভোটারদের কাছে পৌঁছানোর জন্য নতুন এ অ্যাকাউন্ট চালু করেন বাইডেন।

রোববার রাত পর্যন্ত জো বাইডেনের অ্যাকাউন্টটিতে ফলোয়ার ছিল ১০ হাজার ৯০০ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS