News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
এক আর্জেন্টাইনে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

এক আর্জেন্টাইনে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ

২৪ বছর বয়সী আর্জেন্টিনার স্ট্রাইকার ভালেন্টিন ক্যাস্তেলানোস। তার অসাধারণ নৈপুণ্যে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করেছে জিরোনা। গতরাতে লা লিগায় ক্যাস্তেলানোসের চার গোলে জিরোনা ৪-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। 

গতরাতে নিজেদের মাঠে শুরুতেই ক্যাস্তেলানোর নৈপুণ্যে ২-০ গোলে এগিয়ে যায় জিরোনা। ম্যাচের ১২ ও ২৪ মিনিটে গোল করেন তিনি। ৩৪ মিনিটে ব্যবধান কমান রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র। ২-১ গোলে পিছিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে রিয়াল। 

বিরতির পর রিয়ালের জালে তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ২৪ বছর বয়সী ক্যাস্তেলানো। ২০২০ সালে ভালেন্সিয়ার কার্লোস সলেরের পর লা-লিগায় রিয়ালের বিপক্ষে কোন খেলোয়াড়ের হ্যাটট্রিক হলো। এরপর ৬২ মিনিটে রিয়ালের জালে এক হালি গোল পূর্ণ করেন ক্যাস্তেলানো। আর্জেন্টিনার দ্বিতীয় খেলোয়াড় হিসেবে রিয়ালের জালে ৪ গোলের কীর্তি গড়লেন ক্যাস্তেলানো। 

৪-১ গোলে পিছিয়ে পড়ে হতাশ হয়ে পড়ে রিয়াল। ম্যাচে ফিরতে চেষ্টা করলেও, তাতে কোন ধার ছিলো না। ম্যাচের শেষ দিকে ৮৫ মিনিটে রিয়ালকে দ্বিতীয় গোল এনে দেন লুকাস ভাসকুয়েজ। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন জিরোনা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS