News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
মিয়ানমারের ওপর আবারো যুক্তরাজ্যের নিষেষাজ্ঞা

মিয়ানমারের ওপর আবারো যুক্তরাজ্যের নিষেষাজ্ঞা

মিয়ানমারে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং বেসামরিক নাগরিকদের নিপীড়নের সঙ্গে জড়িত সামরিক ইউনিট এবং প্রতিষ্ঠানের ওপর আবারো নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন। বৃহস্পতিবার এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্ত সামরিক বিভাগ এবং দুটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ব্রিটেন বলছে, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের তিন বছরে ২৫ ব্যক্তি ও ৩৩ প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে।  

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এক বিবৃতিতে বলেন, অভ্যুত্থানের তিন বছর পরও মিয়ানমারের জনগণের ওপর চলা  দমন-পীড়ন বন্ধ করতে মিয়ানমারের সেনাবাহিনীর ওপর আমরা চাপ বাড়াচ্ছি।
 
ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর আটটি দেশ ও ইইউর সঙ্গে একটি যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে মিয়ানমারের সামরিক শাসনের চলমান সহিংসতা ও দমনপীড়নের নিন্দা জানানো হয়েছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS