News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
গাইবান্ধায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরের মাস্টারপাড়ায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়ার সাতদিন পর মো. আব্দুল মোত্তালেব মিয়া (৮১) নামে এক বৃদ্ধ মারা গেছেন।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আব্দুল মোত্তালেব মিয়া সুন্দরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়ার বাসিন্দা।  

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল মোত্তালেব মিয়া গত ২৫ জানুয়ারি নিজের বাড়িতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে দুদিন পর তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান তিনি।

সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র মো. আবদুর রশীদ রেজা সরকার ডাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS