News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১

রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় হুমায়ুন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৩১জানুয়ারি) বেলা আড়াইটার দিকে কারওয়ান বাজারর কামারপট্টি এলাকায় রেললাইনে ঘটনাটি ঘটে।মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, হুমায়ুন কারওয়ান বাজারে সবজি আড়তে মানুষের বাজার বহন করতো। থাকতো কারওয়ান বাজারে। দুপুরে কামারপট্টি রেললাইনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে মৃত ব্যক্তির নাম ছাড়া বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS