News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান, এনআইডি অনুবিভাগে ডিজি

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান, এনআইডি অনুবিভাগে ডিজি

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর উচ্চতর পদে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে নিয়োগ দেওয়া হয়েছে নতুন চেয়ারম্যান।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকারিয়া এখন থেকে সংস্থাটিতে এ পদে দায়িত্ব পালন করবেন।

তা ছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগেও মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে দায়িত্বপালন করবেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী।

একই সঙ্গে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোয় নতুন ডিজি নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থাটির এ পদে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আবদুল কাইউম সরকার।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS