News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
বার্সায় ফেরার আলোচনার মাঝেই জাভিদের সঙ্গে মেসির ‘বিশেষ ডিনার’

বার্সায় ফেরার আলোচনার মাঝেই জাভিদের সঙ্গে মেসির ‘বিশেষ ডিনার’

স্ত্রী-সন্তানদের নিয়ে বার্সেলোনাতে এসেছেন বিশ্বজয়ী কিংবদন্তি মেসি। সেখানকার একটি রেস্তোরাতে সাবেক সতীর্থদের সঙ্গে ‘বিশেষ ডিনার’ করেছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসিদের সঙ্গে যোগ দিয়েছিলেন বার্সেলোনা কোচ জাভি। তাতে মেসির বার্সায় ফেরার গুঞ্জনে যোগ হয়েছে নতুন মাত্রা। গণমাধ্যমের দাবি, ক্যারিয়ারে সবচেয়ে বেশি সময় কাটানো আঙিনায় দ্রুতই ফিরতে চলছেন আর্জেন্টাইন তারকা।

আর্জেন্টাইন গণমাধ্যম দৈনিক টিওয়াইসি স্পোর্টস সাবেক সতীর্থদের সঙ্গে মেসির ছবিটি প্রকাশ করেছে। ছবিতে মেসির সঙ্গে দেখা গেছে জর্ডি আলবা, সার্জিও বুসকেটস, সাবেক ফিটনেস কোচ পেপে কস্তা ও সবার পরিবারকে। ছবিতে জাভিকে দেখা না গেলেও রেস্তোরায় থাকার বিষয়টি স্বীকার করেছেন বার্সেলোনা কোচ। তবে মেসির বার্সায় ফেরার বিষয়টি নিয়ে তেমন কোনো মন্তব্য করেননি কাতালান বস।

সাংবাদিকদের প্রশ্নে কাতালান বস বলেছেন, ‘আমি তাদের সঙ্গে যোগ দিয়েছিলাম। ডেজার্ট খেয়েছিলাম। মেসির প্রত্যাবর্তন সংক্রান্ত কিছুই আমাকে কিছুই বলেনি তারা। মেসির ফেরাটা অনুমেয়। তবে আমাদের লিগে ফোকাস করতে হবে। মেসির বিষয়ে আলোচনার সঠিক সময় এটি নয়।’

২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান মেসি। আগামী জুনে লিগ ওয়ানের ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। যদিও ৩৫ বর্ষী ফরোয়ার্ডের সঙ্গে নতুন চুক্তি করতে চায় পিএসজি। তবে মেসি এখনও চুক্তি নবায়ন না করায় চলছে বার্সায় ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা।

কাতালান ক্লাবটিও চাচ্ছেন মেসিকে নিজেদের ডেরায় ফেরাতে। ক্লাবের আর্থিক সংকট, লা লিগার ফিন্যান্সিয়াল প্লে’র আইন-সব মিলিয়ে কাজটা সহজ না হলেও ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন ক্লাবটির কর্তাব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS