News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
সুদান-দক্ষিণ সুদানের মধ্যবর্তী বিরোধপূর্ণ অঞ্চলে নিহত অর্ধশতাধিক

সুদান-দক্ষিণ সুদানের মধ্যবর্তী বিরোধপূর্ণ অঞ্চলে নিহত অর্ধশতাধিক

সুদান ও দক্ষিণ সুদানের মধ্যবর্তী বিরোধপূর্ণ অঞ্চলে হামলায় অর্ধশতাধিক লোকের প্রাণ গেছে। খবর আল জাজিরার।

সোমবার স্থানীয় কর্মকর্তারা জানান, সব মিলিয়ে সপ্তাহান্তে আবেই অঞ্চলে মহিলা ও শিশুসহ ৫২ জন মারা গেছেন।  

সুদান ও দক্ষিণ সুদান উভয়ই তেল-সমৃদ্ধ অঞ্চলটির দাবি করে থাকে।  

আবেই অঞ্চলের তথ্যমন্ত্রী বুলিস কোচ জানান, দক্ষিণ সুদানের ওয়াররাপ প্রদেশের সশস্ত্র যুবারা শনিবার হামলা চালায়।

সীমান্ত সংক্রান্ত বিরোধে ২০২১ সালের পর এটিই  সবচেয়ে বড় হামলার ঘটনা।

আবেই অঞ্চলে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তাবাহিনীর এক শান্তিরক্ষীও নিহত হয়েছেন।

বুলিস কোচ বলেন, বর্তমান ভয়াবহ নিরাপত্তা পরিস্থিতির কারণে আমরা কারফিউ জারি করেছি।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS