News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
কোহলিকে বড় অঙ্কের জরিমানা

কোহলিকে বড় অঙ্কের জরিমানা

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে নেতৃত্ব দিচ্ছেন ফাফ ডু প্লেসিস। তবে ইনজুরির কারণে রাজস্থান রয়্যালসের ব্যাঙ্গালুরুকে নেতৃত্ব দেন বিরাট কোহলি। দলে জয়ও এনে দিয়েছেন। তবে তাকে গুণতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা।

স্লো-ওভার রেটের অধিনায়ক কোহলিকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এছাড়া বাকিরাও পড়েছেন জরিমানার কবলে। ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারাই জরিমানার কবলে পড়তে হয়েছে কোহলিদের। এক বিজ্ঞপ্তিতে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইপিএলের ন্যূনতম ওভার-রেট সংক্রান্ত কোড অব কন্ডাক্টের আওতায় এটি তার দলের দ্বিতীয় অপরাধ বলে কোহলিকে ২৪ লাখ রুপি, একাদশের প্রতিটি সদস্যের সঙ্গে ইমপ্যাক্ট বদলিকে ৬ লাখ রুপি বা ম্যাচ শতাংশের ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS