দ্বিতীয় স্থান পেলেও সেমিফাইনালের টিকিট মেলেনি সুকুমারের

গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসের সাঁতার প্রতিযোগিতায় পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক ইভেন্টে নিজের হিটে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের সাঁতারু সুকুমার রাজবংশী। তবে সামগ্রিক ফলাফলে দ্রুততম সাঁতারুদের মধ্যে জায়গা করতে না পারায় সেমিফাইনালে ওঠা হয়নি তার। শুক্রবার (২৪ জুলাই) গ্লাসগোর টলক্রস সুইমিং সেন্টারে অনুষ্ঠিত প্রথম হিটে সুকুমার ১ মিনিট ১০.৩৯ সেকেন্ড বিস্তারিত পড়ুন

পুরান ঢাকায় যাত্রা শুরু করল অপির ওল্ড ঢাকা ক্রিকেট অ্যাকাডেমি

পুরান ঢাকার ক্রিকেট ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং নতুন প্রজন্মের প্রতিভাবান ক্রিকেটার গড়ে তোলার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ওল্ড ঢাকা ক্রিকেট অ্যাকাডেমি। এই ক্লাবের পরিকল্পনাকারী বাংলাদেশের প্রথমওয়ানডে সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পুরান ঢাকার বংশালের বাংলাদেশ মাঠে (সাবেক পাকিস্তান মাঠ) জমকালো আয়োজনের মধ্য দিয়ে একাডেমিটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।সভাপতিত্ব করেন *ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, সাবেক জাতীয় ক্রিকেটার মোহাম্মদ রফিক, জাভেদ ওমর বেলিম, এনামুল হক বিজয়, হাসিবুর রহমান শান্ত, সাবেক জাতীয় হকি তারকা কামরুল ইসলাম কিসমত, রফিকুল ইসলাম কামাল সহ পুরান ঢাকার খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। অ্যাকাডেমির পরিকল্পনাকারী মেহরাব হোসেন অপি বলেন, পুরান ঢাকায় ক্রিকেটের সমৃদ্ধ ঐতিহ্য থাকলেও প্রতিভা বিকাশের জন্য দীর্ঘদিন ধরে একটি আধুনিক ও নিয়মিত প্রশিক্ষণকেন্দ্রের অভাব ছিল। সেই শূন্যতা পূরণ করতেই ওল্ড ঢাকা ক্রিকেট একাডেমির যাত্রা।তিনি বলেন, এখান থেকে ভবিষ্যতে জাতীয় দলের জন্য দক্ষ ও মেধাবী ক্রিকেটার তৈরি হবে—এটাই তাদের লক্ষ্য। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, পুরান ঢাকার মাঠগুলো সংস্কার ও খেলাধুলার উপযোগী করে তুলতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে। সংসদ সদস্য হামিদুর রহমান বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই ক্রিকেটের পাশাপাশি ফুটবলসহ সব ধরনের খেলাধুলার প্রসারে গুরুত্ব দিতে হবে। সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেন, পুরান ঢাকার বাংলাদেশ মাঠ থেকেই একসময় জাতীয় দলের অনেক ক্রিকেটার উঠে এসেছেন। সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে ভবিষ্যতেও এখান থেকে নতুন তারকা তৈরি হবে। তিনি আরও বলেন, একজন ক্রিকেটার গড়ে তুলতে শুধু কোচ নয়, পরিবার, স্থানীয় মানুষ এবং মাঠ—সবকিছুরই ভূমিকা রয়েছে। মাঠ বাঁচলে দেশের ক্রিকেটও আরও সমৃদ্ধ হবে। বিস্তারিত পড়ুন

অস্ট্রেলিয়া দল দেখলেই বোঝা যাচ্ছে, তারা সিরিজটা হালকাভাবে নেয়নি: শান্ত

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দীর্ঘদিনের চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স।তার সঙ্গে আছেন জশ হ্যাজলউড, নাথান লায়নের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও। অর্থাৎ, শক্তির বিচারে প্রায় পূর্ণাঙ্গ দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এমন দল ঘোষণাকে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জের বিস্তারিত পড়ুন

রাজকন্যা সোফিয়াকে ‘এড়িয়ে’ গেলেন ইয়ামাল: ধর্ম, লজ্জা নাকি প্রেমিকার সমীকরণ?

স্পেনের ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর মাদ্রিদের থার্থুয়েলা প্যালেসে জাতীয় দলকে দেওয়া রাজকীয় সংবর্ধনা অনুষ্ঠান চলাকালীন এক অনাকাঙ্ক্ষিত মুহূর্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়েছে। রাজা ষষ্ঠ ফিলিপ ও রানী লেতিসিয়ার ছোট মেয়ে প্রিন্সেস সোফিয়ার সঙ্গে স্প্যানিশ ১৭ নম্বর তারকা লামিনে ইয়ামালের সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ের একটি ভিডিও ক্লিপ ভাইরাল বিস্তারিত পড়ুন

‘পারেদেসকে নিষিদ্ধ করা ঠিক হবে না’—ফাইনাল শেষের হাতাহাতি নিয়ে চমকপ্রদ মন্তব্য গাভির

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের ১-০ ব্যবধানের জয়ের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতি নিয়ে এক চমকপ্রদ বক্তব্য দিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার পাবলো গাভি। ফাইনাল বাঁশি বাজার পর মাঠের হাতাহাতিতে আর্জেন্টিনা দলের লিয়ান্দ্রো পারেদেসের হাতে নিগৃহীত হওয়া সত্ত্বেও স্প্যানিশ এই তরুণ মনে করেন, এই ঘটনার জন্য পারেদেসকে জাতীয় বিস্তারিত পড়ুন

বিশ্বকাপ ফাইনাল শেষের মারামারি নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারের পর স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমোর ওপর চড়াও হওয়ার ঘটনা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন আর্জেন্টিনা জাতীয় দলের সহকারী কোচ রোবের্তো ফাবিয়ান আয়ালা। স্প্যানিশ তারকার করা একটি মন্তব্যের প্রতিক্রিয়াতেই মাঠের সেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে জানান তিনি।তবে নিজের আচরণের জন্য তিনি গভীর বিস্তারিত পড়ুন

শৈশবের স্বপ্ন থেকে বিশ্বরেকর্ড, এবার ঘরের মাঠে স্বর্ণ চান জশ কের

একসময় ছিলেন কমনওয়েলথ গেমস হোপফুল-ভবিষ্যৎ সম্ভাবনাময় এক কিশোর অ্যাথলেট। সেই পরিচয়ের একটি টি-শার্ট এখনও যত্ন করে রেখে দিয়েছেন জশ কের।প্রায় ১৫ বছর পর সেই কিশোরই এখন মাইল দৌড়ের বিশ্বরেকর্ডধারী। আর ঘরের মাঠে অনুষ্ঠেয় গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ের স্বপ্ন দেখছেন স্কটল্যান্ডের এই তারকা। গ্লাসগো ২০২৬ আয়োজকদের প্রকাশিত এক সংবাদ বিস্তারিত পড়ুন

‘যতদিন ইচ্ছে খেলবে মেসি’—আর্জেন্টাইন অধিনায়কের অবসর জল্পনা ওড়ালেন স্কালোনি

২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। নিউ জার্সিতে অতিরিক্ত সময়ে ১-০ গোলের এই হারের পর সব আলো গিয়ে পড়েছিল ৩৯ বছর বয়সী মহাতারকা লিওনেল মেসির ওপর; এটিই কি তবে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ? ম্যাচ শেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনা বিস্তারিত পড়ুন

ফিফার প্রতি অসন্তোষে বিশ্বকাপ ফাইনালই বয়কট করলেন উয়েফা সভাপতি

ফিফা বিশ্বকাপের ফাইনালে উপস্থিত ছিলেন না ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সভাপতি আলেকজান্দার সেফেরিন। ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফিফার সাম্প্রতিক কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের প্রতি অসন্তোষ জানাতেই তিনি ইচ্ছাকৃতভাবে ফাইনাল বয়কট করেন। সাম্প্রতিক সময়ে ফিফা ও উয়েফার সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে। এর অন্যতম কারণ ছিল যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড বিস্তারিত পড়ুন

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রাজকীয় সংবর্ধনা, রাজার প্রশংসায় ভাসলেন রদ্রিরা

১৬ বছর পর বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে স্পেন। যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফেরার পর রাজধানী মাদ্রিদে রাজকীয় সংবর্ধনা পেয়েছেন লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।রাজপ্রাসাদ থেকে শুরু করে শহরের রাজপথ, সবখানেই ছিল উৎসবের আবহ। লাখো সমর্থকের উচ্ছ্বাসের মধ্যেই বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করে নিয়েছে স্পেন। সোমবার দুপুরে মাদ্রিদে পৌঁছায় স্পেন দল। বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2026 EU BANGLA NEWS