রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের একটি প্রতীক, এটি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মঙ্গলবার (২৮ এপ্রিল) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি ইউরেনিয়াম লোডিং উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এরপর তিনি জ্বালানি বিস্তারিত পড়ুন

ফজলুর রহমানের বক্তব্যের সময় সংসদে হট্টগোল, স্পিকারের কড়া রুলিং

জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) ফজলুর রহমানের বক্তব্যের সময় শব্দচয়নে আপত্তি নিয়ে হট্টগোল হয়েছে। এ নিয়ে কড়া রুলিং দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।তিনি সদস্যদের সতর্ক করে বলেছেন, সামান্য কারণে উত্তেজনা সৃষ্টি করা ঠিক নয়, এতে জাতীয় সংসদের প্রতি মানুষের সম্মান থাকবে না। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদ বিস্তারিত পড়ুন

সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

ঝড়ের আশঙ্কা থাকায় দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা বিস্তারিত পড়ুন

ব্রিটেনে জব্দ হওয়া অর্থ আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: সারাহ কুক

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, ব্রিটেনে জব্দ হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি একটি আইনি প্রক্রিয়া। আইনি ব্যবস্থার মাধ্যমে এটি সম্পন্ন করতে অত্যন্ত শক্তিশালী প্রমাণের প্রয়োজন হয়ে থাকে।এটি এমন কিছু নয় যা রাতারাতি ঘটে যেতে পারে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই জব্দ হওয়া অর্থ ফেরাতে হবে। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় প্রেস বিস্তারিত পড়ুন

জেল খাটার অভিজ্ঞতা নিতে শিশু হোসাইনকে দলবদ্ধ নির্যাতনে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় সিনেমার থ্রিলারকেও হার মানিয়েছে ১১ বছর বয়সী শিশু হোসাইন হত্যাকাণ্ড। অপরাধ জগতের জীবনের স্বাদ নেওয়া এবং জেল খাটা কেমন, মূলত এ ভয়ংকর কৌতূহল থেকেই পরিকল্পিতভাবে শিশুটিকে হত্যা করেছে তার সমবয়সী ও কিশোর বন্ধুদের একটি দল। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের এ রোমহর্ষক রহস্য উন্মোচন করেন বিস্তারিত পড়ুন

৪০ কোটি হাতকে দেশ গড়ায় নামতে হবে: প্রধানমন্ত্রী

২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে অলস বসিয়ে রাখলে চলবে না, এই বিশাল জনশক্তিকে দেশ গড়ার কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি।আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তিলে তিলে রক্ত দিয়ে হলেও তা পালন করা হবে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের বিস্তারিত পড়ুন

স্বস্তির বৃষ্টিতে অস্বস্তিতে কাজলাবাসী

বেশ কিছুদিনের তীব্র তাপদাহের পর রোববার (২৬ এপ্রিল) হঠাৎ ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে হাঁটু পানিতে ভাসছে কাজলা এলাকার বাসিন্দারা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের কাজলা এলাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়, ফলে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা।বৃষ্টির পানির সঙ্গে সুয়ারেজের ময়লা পানি মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে মশা-মাছির উৎপাতও বিস্তারিত পড়ুন

বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নতুন সভাপতি ইকবাল ও মহাসচিব এহসান

বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি নির্বাচিত হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল ও মহাসচিব নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শেখ এহসান রেজা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সোসাইটি অফিসে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে। এ সময় আগের কমিটির সদস্যরা শুভেচ্ছা বিনিময় করেন। সোসাইটির গঠনতন্ত্র অনুযায়ী, নতুন কমিটি বিস্তারিত পড়ুন

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে যানজট নিরসনে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠের একাংশ পার্কিংয়ের জন্য ব্যবহারের তাগিদ দিয়েছেন তিনি। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী এসময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সমন্বয়ে উচ্ছেদ হওয়া বিস্তারিত পড়ুন

ঢাকায় রোববার থেকেই বর্ধিত ভাড়া কার্যকর

ঢাকায় রোববার (২৬ এপ্রিল) থেকে বর্ধিত ভাড়া কার্যকর হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এ এস এম আহাম্মেদ খোকন।  রোববার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে তিনি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। এএসএম আহাম্মেদ খোকন বলেন, গতকালই আমরা বিআরটিএ থেকে নতুন ভাড়ার চার্ট পেয়েছি। আজ তা ঢাকার বিভিন্ন বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2023 EU BANGLA NEWS