ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন অত্যন্ত বেশি জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদ, যুদ্ধাহত ও পঙ্গু মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, বিস্তারিত পড়ুন
প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে শেষে রাত সোয়া ৮টায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি। বিস্তারিত পড়ুন
শুক্রবার (১৭ এপ্রিল) মুজিবনগর দিবস। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ১৭ এপ্রিল একটি গুরুত্বপূর্ণ দিন।স্বাধীনতা ঘোষণার পর এদিন স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার শপথ নেয়। এদিন ষোষিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র।ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসেবে এই দিনটি পালন করা হয়। ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধনিতা ঘোষণা হয়।এরপর ১৭ এপ্রিল থেকে বিস্তারিত পড়ুন
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক। বুধবার (১৫ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ বৈঠকটি ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। সাক্ষাতে নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান হাইকমিশনার সারা কুক। এ সময় তিনি সংগঠিত আন্তর্জাতিক অপরাধ, অনিয়মিত অভিবাসন, মানবপাচার, মানি লন্ডারিং, ভিসা বিস্তারিত পড়ুন
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের মোবাইল ফোনে উচ্চস্বরে কথা বলা এবং যত্রতত্র চলাফেরা নিয়ে কঠোর বার্তা দিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, অধিবেশন চলাকালীন সংসদ কক্ষের ভেতর কেউ ফোনে কথা বলতে পারবেন না এবং ছবি তোলাও সম্পূর্ণ নিষিদ্ধ। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্যানেল স্পিকার হিসেবে বিস্তারিত পড়ুন
রাজধানীর বনানীতে একটি ১১ তলা ভবনে লাগা আগুন পৌনে দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর ১২ নম্বর সড়কের কাঁচাবাজার এলাকায় অবস্থিত ওই ভবনের ১১ তলায় আগুন লাগে।রাত ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল বিস্তারিত পড়ুন
বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে যেন উৎসবের নগর হয়ে উঠেছে ঢাকা। বাংলা নববর্ষকে ঘিরে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ, শাহবাগ ও রমনা পার্ক এলাকা রূপ নিয়েছে এক বর্ণিল জনসমুদ্রে।কোথাও রঙিন ব্যানার, কোথাও লোকজ সুরের ভেলা—সব মিলিয়ে রাজধানীজুড়ে এখন বৈশাখের উৎসবমুখর আবহ। বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) আয়োজনে বিস্তারিত পড়ুন
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, যাত্রাবাড়ী থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিস্তারিত পড়ুন
বাংলা ১৪৩৩ নববর্ষের বিকেলে রাজধানীর শাহবাগে নিরাপত্তার কড়াকড়ি শিথিল করা হয়েছে। বৈশাখের শোভাযাত্রাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আগে যেসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা তুলে নেওয়া হয়েছে।ফলে বর্তমানে এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং সাধারণ মানুষও অবাধে প্রবেশ করছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর শাহবাগ এলাকায় বিস্তারিত পড়ুন
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত ঐতিহাসিক এই সমাধি প্রাঙ্গণে গিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। বিকাল ৪টা ৫৫ মিনিটে মাজার প্রাঙ্গণে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে ভাসানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান। বিস্তারিত পড়ুন