হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭, নতুন রোগী আঠার শতাধিক

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৮৭ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬৪২ জন। একই সময়ে হাম সন্দেহে ছয় জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা বিস্তারিত পড়ুন

কেরানীগঞ্জের বিআরটিএ: মোবাইলেই কাজ সেরে দেয় দালাল চক্র!

ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সার্কেল–২ কার্যালয়। সরকারিভাবে এখান থেকে নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ সেবা দেওয়ার কথা থাকলেও অনেক সেবাগ্রহীতার বলছেন, এখানে দালালচক্রের দৌরাত্ম্য কমেনি, বরং নতুন কৌশলে তা চালু রয়েছে।এখন সরাসরি ভেতরে না ঢুকে মোবাইল ফোনের মাধ্যমে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সেবা পাইয়ে দিচ্ছে দালালরা। বিনিময়ে হাতিয়ে বিস্তারিত পড়ুন

অনিয়মের’ অভিযোগের মধ্যে দুই আসনের ভোট শেষ, চলছে গণনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ ‘অনিয়মের’ অভিযোগের মধ্যে শেষ হয়েছে। এখন চলছে গণনা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুরে অনলাইনে ভোট পর্যবেক্ষণের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন আন্তর্জাতিক মানে ভোট দেখাতে চাইলেও বিস্তারিত পড়ুন

জয়শঙ্করের সঙ্গে বৈঠকে হাসিনাকে ফেরত চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ চেয়েছে বাংলাদেশ। দিল্লি সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে প্রত্যর্পণের এ অনুরোধ করা হয়। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত পড়ুন

৪ অধ্যাদেশ রহিত নিয়ে জনমনে নেতিবাচক প্রভাব: আরও যাচাইয়ের পক্ষে এমপিরা

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা বিচার বিভাগ ও সংসদ সচিবালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ চারটি অধ্যাদেশ রহিত করতে সুপারিশের পরিপ্রেক্ষিতে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ অবস্থায় তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত না নিয়ে বিষয়গুলো আরও গভীরভাবে যাচাই-বাছাই করার পক্ষে মত দিয়েছেন সরকারি দলের সংসদ সদস্যরা (এমপি)। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে সরকার দলীয় বিস্তারিত পড়ুন

বাসসের নতুন এমডি কামাল উদ্দিন

সাংবাদিক মো. কামাল উদ্দিন মজুমদারকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (৭ এপ্রিল) এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী কামাল উদ্দিন মজুমদারকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টায় একজন আটক

স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টার অভিযোগে মো. আবু তৈয়ব (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার ‘জে আর অ্যান্ড ব্রাদার্স’ নামের একটি সিল তৈরির বিস্তারিত পড়ুন

ভোগান্তিতে ক্রিকেটাররা, বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সাকিব

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক পরিস্থিতি ও কার্যক্রম নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন সাকিব আল হাসান। বিশেষ করে খেলোয়াড়দের দুর্ভোগ, বোর্ডের ভূমিকা এবং চলমান অস্থিরতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। একটি জাতীয় পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রিকেটাররাই। তিনি বলেন, ‘আমি একটা জিনিস বুঝি বিস্তারিত পড়ুন

ইরানের গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্থাপনায় ইসরায়েলের হামলা

ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, ইরানের অবকাঠামোর ওপর ‘পূর্ণ শক্তি প্রয়োগ করে’ হামলা চালিয়ে যেতে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের আসালুইয়াহ অঞ্চলে অবস্থিত বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনায় জোরালো বিস্তারিত পড়ুন

দ্রব্যমূল্য বাড়লেও কমেছে মূল্যস্ফীতি

টানা চার মাস ঊর্ধ্বমুখী থাকার পর গত মার্চ মাসে কিছুটা কমেছে মূল্যস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারির ৯.১৩ শতাংশ থেকে নেমে মার্চে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৭১ শতাংশে। তবে বাজারের বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখনো সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে পারেনি। গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত তথ্যে দেখা যায়, বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2023 EU BANGLA NEWS