লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ জন বাংলাদেশি। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তারা দেশে ফিরেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ৩০ জন এবং বেনাগাজী ও তদসংলগ্ন এলাকায় বিস্তারিত পড়ুন

মনোনীত হয়েও বাংলা একাডেমি পুরস্কার পেলেন না মোহন রায়হান

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ এর জন্য মনোনীত হলেও পুরস্কার পাননি কবি মোহন রায়হান।  বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমান মনোনীতদের হাতে পুরস্কার তুলে দিলেও মোহন রায়হানকে দেখা যায়নি।  পরে নিজের ফেসবুক পোস্টে মোহন রায়হান কারণ তুলে ধরেছেন। পোস্টে তিনি বলেন, আপনারা অবগত আছেন এবার ২০২৫ বাংলা একাডেমির বিস্তারিত পড়ুন

কর কর্মকর্তা শিহাবুলের বরখাস্ত আদেশ প্রত্যাহার

মূল বেতন পাঁচ ধাপ অবনমিত করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলামের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা এক আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। ২০২৫ সালের ১৫ জুলাই জারি করা এক আদেশে এনবিআরের কর বিভাগের বিস্তারিত পড়ুন

১৮ মাসেই ক্যান্সারের সাথে যুদ্ধ, বাঁচাতে বাবার আকুতি

মাত্র ১৮ মাস বয়স। ছোট ছোট পায়ে হেঁটে বেড়ানো, নরম-তুলতুলে দুই হাতে মাকে জড়িয়ে আদর করা আর বাবার সঙ্গে দুষ্টুমিতে মেতে থাকার কথা ছিল মুজাহিদের। কিন্তু ছোট্ট মুজাহিদ রাইয়ান নূরের জীবন শুরু হয়েছে হাসপাতালের করিডোর, অপারেশন থিয়েটার আর ক্যান্সারের চিকিৎসার মধ্য দিয়ে। জন্মের মাত্র দুই মাস পরই ধরা পড়ে তার বিস্তারিত পড়ুন

ছয় সিটিতে নতুন প্রশাসক, সবাই বিএনপি নেতা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে আগের প্রশাসকদের সরিয়ে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বিএনপি সরকার গঠনের এক সপ্তাহের মধ্যে এই নিয়োগ দেওয়া হলো। যারা নিয়োগ পেয়েছেন, তারা সবাই বিএনপির নেতা। ‘যত দ্রুত সম্ভব’ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন আয়োজনের কথা বলেছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল বিস্তারিত পড়ুন

উপদেষ্টা মাহদী আমিনের পিএস হলেন ফারহান লাবীব

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনের একান্ত সচিব (পিএস) নিয়োগ পেয়েছেন ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান।  সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দিয়ে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।  তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করার পর আট উপদেষ্টা নিয়োগ দেওয়া বিস্তারিত পড়ুন

নগরকান্দায় আ.লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নগরকান্দা উপজেলার একটি দলীয় কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী একত্রিত বিস্তারিত পড়ুন

ইলেকশন মেকানিজমের অভিযোগ জাতীয় সংসদ নির্বাচনের ‘কলঙ্ক তিলক’: চরমোনাই পীর

ইলেকশন মেকানিজম নিয়ে ওঠা অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘কলঙ্ক তিলক’ হয়ে আছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।  শনিবার (২১ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, পরপর তিনটি জাতীয় বিস্তারিত পড়ুন

তারেক রহমানকে নিয়ে কন্যা জাইমার পোস্ট, মুহূর্তেই ভাইরাল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তার কন্যা জাইমা রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জাইমা রহমানের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। জাইমা রহমান তার পোস্টে দুটি ছবি যুক্ত করেছেন। আর পোস্টের বর্ণনায় লিখেছেন, ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। বিস্তারিত পড়ুন

প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন

প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা প্রদানের জন্য ‘ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার। অর্থমন্ত্রীকে সভাপতি করে এই কমিটি গঠন করে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির সদস্যরা হলেন—মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী; প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; স্থানীয় সরকার, বিস্তারিত পড়ুন

© All rights reserved © 2026 EU BANGLA NEWS