News Headline :
উপসাগরীয় দেশ ইউএই-ওমানকে যুক্ত করবে রেলপথ, নির্মাণের ৪০ শতাংশ সম্পন্ন হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান কঠোর অবস্থানে আইএমএফ ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার মাহবুবুর রহমান সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেন: বাণিজ্যমন্ত্রী নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর নারায়ণগঞ্জে খেয়াঘাটের দরপত্র নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সংঘর্ষ, আহত ৫ চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: প্রতিবাদ জানিয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী ও অকৃত্রিম বন্ধু: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী ও অকৃত্রিম বন্ধু। সোমবার (১৩ এপ্রিল) শিল্পমন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। বৈঠকে শিল্পমন্ত্রী জাপানের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও শিল্পায়নে বিস্তারিত পড়ুন

জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য। জাতীয় মানবাধিকার কমিশন নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিল হওয়ায় তারা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।পদত্যাগের পর তাদের পক্ষ থেকে একটি খোলাচিঠি গণমাধ্যমে পাঠানো হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস গণমাধ্যমকে এ তথ্য জানান। গত বিস্তারিত পড়ুন

ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ এবং চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে আবারও ধারাবাহিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা ১১টা থেকে শুরু হয়ে তিন ধাপে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।মোট ১৫ জন ব্যবসায়ী প্রতিনিধি এতে অংশ নেন। বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ, বাণিজ্য ও বিস্তারিত পড়ুন

হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলো- মো. শহীদ (৪০), মোছা. হনুফা বেগম ওরফে অনুপমা ( ৪০), বিস্তারিত পড়ুন

পদত্যাগের পর খোলা চিঠিতে যা বললেন মানবাধিকার কমিশনের সদস্যরা

জাতীয় মানবাধিকার কমিশন নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিল হওয়ায় কমিশনের সব সদস্য পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তাদের পক্ষ থেকে একটি খোলা চিঠি প্রকাশ করা হয়েছে।তিন পৃষ্ঠার এ চিঠিতে মানবাধিকার কমিশন নিয়ে সংসদে উপস্থাপিত ‘ভুল তথ্যের’ জবাব, অধ্যাদেশগুলোর বিরুদ্ধে ‘সরকারের প্রকৃত আপত্তি’ চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ আইনের গুণগত মান বিস্তারিত পড়ুন

নাচে-গানে চারুকলায় চলছে চৈত্র সংক্রান্তি

বছরের শেষদিন বিদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে চৈত্রসংক্রান্তি উৎসব। দিনটি উপলক্ষে চারুকলার বকুলতলায় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচে-গানে চারুকলার বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠান রাঙিয়ে তুলেছেন। বিকেল ৫টার পর অনুষ্ঠানটি শুরু হয়।আরিবা ও তার দলের ‘এসো হে বৈশাখ এসো এসো’ গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন। অনুষ্ঠানের উপস্থাপনায় রয়েছেন চারুকলার তিন শিক্ষক।উপস্থাপনায় বিস্তারিত পড়ুন

টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন

হাম ও অন্যান্য রোগের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ দুদক চেয়ারম্যানের কাছে এ আবেদন দাখিল করেন। স্বাস্থ্যখাতে সাবেক অন্তর্বর্তী সরকারের দুর্নীতি ও অর্থ আত্মসাতের সম্ভাবনা রয়েছে। দেশের স্বাস্থ্য ও অর্থ খাত রক্ষা এবং শিশুদের জীবন রক্ষায় জনস্বার্থে এ জালিয়াতি ও দুর্নীতির বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক তদন্ত করা আবশ্যক।হাম ও অন্যান্য রোগের টিকা ক্রয় এবং প্রদানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদনে অনুরোধ জানানো হয়েছে। আবেদনে বলা হয়, সম্প্রতি সারাদেশে হামের প্রাদুর্ভাবে প্রায় শতাধিক শিশুর মৃত্যুর বিষয়টি রাষ্ট্রের একজন সচেতন নাগরিক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমাকে মারাত্মক ব্যথিত, উদ্বিগ্ন এবং চিন্তিত করেছে। আবেদনে আরও বলা হয়, সরকারিভাবে শিশুদের হামসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিভিন্ন রোগের টিকার সংকট এবং এর ফলে সৃষ্ট হাম রোগের প্রকোপ বেড়ে যাওয়া ও শিশুর মৃত্যুর সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে, যা সত্যিই উদ্বেগজনক। হামে আক্রান্ত হয়ে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমের দায় রয়েছে বলে রাষ্ট্রের সাধারণ নাগরিক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় মতামত ব্যক্ত করেছেন।এছাড়াও বর্তমান সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ে হামের টিকা এবং সিরিঞ্জের অভাবকে পূর্ববর্তী সরকারের সৃষ্ট সমস্যা বলে মন্তব্য করছে। বিগত অন্তর্বর্তী সরকার টিকা ক্রয়ের পদ্ধতিতে কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই পরিবর্তন আনে। স্বাস্থ্যখাতে যথেষ্ট (প্রায় ৪২ হাজার কোটি টাকা) বাজেট থাকা সত্ত্বেও তারা সময়মতো হামসহ অন্যান্য রোগের টিকা ক্রয় এবং শিশুদের টিকা প্রদান করতে ব্যর্থ হয়। ফলে বর্তমানে হামের প্রকোপ বেড়ে গেছে, যা একটি মহামারি আকার ধারণ করছে। বিভিন্ন তথ্যসূত্রে জানা যায় যে, এরই মধ্যে শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং হাজার হাজার শিশু অপ্রতুল প্রতিরোধ ব্যবস্থার কারণে দেশের বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। হাম একটি সংক্রামক ব্যাধি যা দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ছে। বিস্তারিত পড়ুন

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সোমবার (১৩ এপ্রিল) তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে তারা এ দুই দেশের গণমাধ্যম ও সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পৃক্ততাসহ তথ্য ও সম্প্রচার খাতে বিস্তৃত পরিসরে সহযোগিতা নিয়ে আলোচনা করেন।তারা জনগণ-কেন্দ্রিক সম্পর্ক সুদৃঢ়করণ ও পারস্পরিক বোঝাপড়ার উন্নয়ন সাধন করার বিস্তারিত পড়ুন

ইন্দোনেশিয়ার প্রতি ভিসা সহজীকরণের অনুরোধ

বাংলাদেশ ও ইন্দোনেশিয়া বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, কৃষি ও যোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ ক‌রে‌ছে। একইসঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ সম্প্রসারণ এবং ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে। রোববার (১৩ এপ্রিল) জাকার্তায় অনুষ্ঠিত বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিতীয় দফা পররাষ্ট্র দপ্তর পরামর্শতে ( এফওসি) এসব বিস্তারিত পড়ুন

জাতিসংঘের সভাপতি পদে আর্জেন্টিনার সমর্থন চাইলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারসেলো কার্লোস সেসা।  সোমবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত ও গভীর করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, কৃষিখাতে বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2023 EU BANGLA NEWS