স্মৃতিসৌধ থেকে বঙ্গভবন: স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন থেকে শুরু করে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ-দিনভর নানা কর্মসূচিতে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। দিবসের শেষ কর্মসূচিতে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য বিস্তারিত পড়ুন

জুলাই সনদ নিয়ে আন্দোলনের হুমকি ষড়যন্ত্র নামান্তর: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও নবনিযুক্ত ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জুলাই সনদ নিয়ে জামায়াত-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোটের মাঠ গরম করার চেষ্টা কখনোই সফল হবে না, বরং তা বুমেরাং হবে।  তিনি বলেছেন, বিএনপি জুলাই সনদকে অস্বীকার বা অবজ্ঞা করছে না এবং করবেও না। আমরা প্রথম থেকেই বিস্তারিত পড়ুন

‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকার যেন ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে– ‘ডিপ স্টেট’ এমন একটা স্ট্রাটেজি সাজিয়ে দিয়েছিল বলে মন্তব্য করেছেন অর্ন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  তিনি বলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে আসলে ‘ডিপ স্টেট’ বিস্তারিত পড়ুন

ভিয়েতনামের কাছে তিন গোলে বাংলাদেশের পরাজয়

বাংলাদেশ জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে কঠিন পরীক্ষায় নেমেছিল। তবে সেই পরীক্ষায় উৎরাতে পারেননি হামজা চৌধুরীরা। হ্যাং ডে স্টেডিয়ামে প্রথমার্ধে হজম করা তিন গোলই শেষ পর্যন্ত বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেয়। কামব্যাক করার আপ্রাণ চেষ্টা করেও শেষ পর্যন্ত ৩-০ গোলেই হার মানতে হয় লাল-সবুজদের। বাংলাদেশ একাদশ সাজিয়েছিল পাঁচ বিস্তারিত পড়ুন

স্বাধীনতার ঘোষণা নিয়ে আজো কেন বিভ্রান্তি?

স্বাধীনতার ৫৫ বছর পরও ‘ঘোষণা’ নিয়ে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা অব্যহত রয়েছে বলে মনে করছেন ইতিহাসবিদ, রাজনৈতিক বিশ্লেষকসহ দেশের বিশিষ্টজনেরা। তারা বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে ভিন্ন আবহে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। কিন্তু এখনও বেশকিছু গণমাধ্যমের তথ্য জন্ম দিচ্ছে বিতর্কের, ছড়াচ্ছে বিভ্রান্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কবে কখন প্রথম স্বাধীনতার বিস্তারিত পড়ুন

সময় থাকতে যুদ্ধ বন্ধের আলোচনায় না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আবারও কড়া বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে সতর্ক করে বলেছেন, সময় থাকতে যুদ্ধ বন্ধের আলোচনায় না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প ইঙ্গিত দেন, দেরি হওয়ার আগেই তেহরানকে আলোচনার টেবিলে ফিরতে হবে। তার বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কার্যকরের আগেই ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত স্থগিত

সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল নেওয়ার ক্ষেত্রে জেলা প্রশাসনের ফুয়েল কার্ড (টোকেন) বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই স্থগিত করা হয়েছে। ঘোষণার এক দিনের মধ্যেই সাধারণ মানুষের তীব্র প্রতিক্রিয়ার মুখে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রশাসন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন বিশ্বাস বলেন, জ্বালানি সরবরাহে শৃঙ্খলা আনতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম বলেন, জারি করা পাঁচটি নির্দেশনার মধ্যে তিন নম্বর নির্দেশনাটি স্থগিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্দেশনা আংশিক সংশোধন করা হয়েছে, তবে বাকি নির্দেশনাগুলো বহাল থাকবে। এর আগে বুধবার (২৫ মার্চ) রাতে জেলা প্রশাসন মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহে পাঁচ দফা নির্দেশনা জারি করে। এতে বলা হয়, জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া হবে না।প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে তেল সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্টে তেল সরবরাহ নিষিদ্ধ করা হয়। নির্দেশনায় আরও বলা হয়, তেল নেওয়ার সময় চালকের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে এবং হেলমেট পরিধান বাধ্যতামূলক। পাশাপাশি প্লাস্টিক বোতল বা ড্রামে জ্বালানি বিক্রি নিষিদ্ধ এবং অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে তেল ক্রয়-বিক্রয় বন্ধের কথা উল্লেখ করা হয়।নির্দেশনা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়। তবে নির্দেশনা জারির পর বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই শহরে ভোগান্তি চরমে পৌঁছে। সাতক্ষীরা শহরের নিউ মার্কেট সড়কে অবস্থিত এবি খান ফিলিং স্টেশনে তেল নিতে শত শত মোটরসাইকেলের দীর্ঘ লাইনে সৃষ্টি হয় তীব্র যানজট। সড়কের দুই পাশ ও মাঝখানে মোটরসাইকেল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকায় পুরো এলাকায় যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে দেখা যায় ট্রাফিক পুলিশকে। এদিকে ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সাধারণ মানুষ। অনেকেই এটিকে অযৌক্তিক ও ভোগান্তির কারণ হিসেবে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক সমালোচনা দেখা যায়। বিস্তারিত পড়ুন

স্বাধীনতা দিবসে ভূমি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত

মহান স্বাধীনতা দিবসে কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের পরপরই ভূমি অফিস চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করা হয়। এ নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা ও বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দা ও মুক্তিযোদ্ধারা বলছেন, মহান স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত বিস্তারিত পড়ুন

শহীদ জামালের মেয়ে ও কৃতী শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর উপহার প্রদান শুক্রবার

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ জামালের কন্যা তানিয়া আক্তারের বিয়ে উপলক্ষে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী জপেল চাকমাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হবে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর বিস্তারিত পড়ুন

সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, সংঘাত নয়, বরং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে এবং সংসদকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে। তিনি বৃহস্পতিবার (২৬ মার্চ ) বিকেলে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। এ সময় মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষ এখনো প্রকৃত স্বাধীনতার লক্ষ্য অর্জন করতে পারেনি। আজকের এই মহান স্বাধীনতা দিবসে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বীর শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ—বাংলাদেশ।কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার এত বছর পরও ঘোষিত লক্ষ্য—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার বাস্তবায়িত হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি। বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2023 EU BANGLA NEWS