News Headline :
জুমা শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি, ‘আংকেল, রোজা রাখছেন?’ ধানমন্ডিতে ঝটিকা মিছিল, আ. লীগের নেত্রীসহ গ্রেপ্তার ৮ ভূমিকম্প নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর প্রতিমন্ত্রী সাকিকে নিরাপত্তা দিতে যাওয়ার পথে পুলিশের গাড়ি দুর্ঘটনায় আহত ৮ পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের ২০ রোজার মধ্যে বেতন-বোনাস না দিলে রাজপথে নামবেন শ্রমিকরা: গার্মেন্ট ইউনিয়ন আইসিসিবিতে তেহারি-বিরিয়ানি-কাবাব বিক্রি হয়ে যায় দুই ঘণ্টাতে নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যায় দ্রুত বিচারের দাবি মানুষের জন্য ফাউন্ডেশনের চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: মন্ত্রী ফকির মাহবুব আনাম শাহজালালে পৌনে ৪ কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা জব্দ

জুমা শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি, ‘আংকেল, রোজা রাখছেন?’

সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করতে এসেছিলেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হতেই একঝাঁক কৌতূহলী চোখের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর নৌবাহিনী সদরদপ্তর মসজিদের সামনে তখন এক অন্যরকম আবহ। কোনো প্রটোকল বা গাম্ভীর্য নয়, বরং শিশুদের সঙ্গে পরম মমতায় মিশে গেলেন দেশের সরকার প্রধান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ বিস্তারিত পড়ুন

ধানমন্ডিতে ঝটিকা মিছিল, আ. লীগের নেত্রীসহ গ্রেপ্তার ৮

রাজধানীর ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের সাত নেত্রীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তাদের বহনকারী একটি মাইক্রোবাসের চালকও রয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে ২০ থেকে ২৫ জন নারী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল বের করেন। ‘মুজিবপ্রেমী বিস্তারিত পড়ুন

ভূমিকম্প নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪, যা মাঝারি মানের। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, দুপুর ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে এ ভূমিকম্প বিস্তারিত পড়ুন

প্রতিমন্ত্রী সাকিকে নিরাপত্তা দিতে যাওয়ার পথে পুলিশের গাড়ি দুর্ঘটনায় আহত ৮

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে নিরাপত্তা দিতে যাওয়ার পথে পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  আহতরা হলেন-এএসআই নিজাম, কনস্টেবল জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান, বিস্তারিত পড়ুন

পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।  শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাঙামাটি সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী দীপেন দেওয়ান এ কথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর এদিন প্রথমবার নিজ নির্বাচনী এলাকা রাঙামাটিতে যান তিনি। বিস্তারিত পড়ুন

২০ রোজার মধ্যে বেতন-বোনাস না দিলে রাজপথে নামবেন শ্রমিকরা: গার্মেন্ট ইউনিয়ন

২০ রমজানের মধ্যে বোনাস-বেতন না দিলে স্বরাষ্ট্র মন্ত্রীর হুশিয়ারী উপক্ষো করে রাজপথে নামতে বাধ্য হবে শ্রমিকরা। এমন হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃবৃন্দ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এ হুশিয়ারি দেন। শ্রমিক নেতা কাজী রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন কে.এম. বিস্তারিত পড়ুন

আইসিসিবিতে তেহারি-বিরিয়ানি-কাবাব বিক্রি হয়ে যায় দুই ঘণ্টাতে

রাজধানীতে ইফতার ঘিরে গড়ে উঠেছে প্রতিযোগিতামূলক মার্কেটিং, নতুন স্বাদের পরীক্ষা এবং ব্র্যান্ড পজিশনিংয়ের লড়াই। সেই দৌড়ে এগিয়ে আছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) প্রাঙ্গণে বসা ইফতার বাজার, যেখানে বিক্রির হিসাব মাপা হয় ঘণ্টায় আর জনপ্রিয়তা নির্ধারিত হয় সারির দৈর্ঘ্যে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর থেকেই ক্রেতাদের ঢল নামে। বিস্তারিত পড়ুন

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যায় দ্রুত বিচারের দাবি মানুষের জন্য ফাউন্ডেশনের

নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের বিচারের দাবি জানাতে গিয়ে বাবার কাছ থেকে জোরপূর্বক তুলে নিয়ে হত্যার ঘটনায় মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) গভীর ক্ষোভ, উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানাচ্ছে। সংগঠনটি ন্যায়বিচার নিশ্চিত করতে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এমজেএফ জানিয়েছে, এই ঘটনা আবারও বিস্তারিত পড়ুন

চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: মন্ত্রী ফকির মাহবুব আনাম

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অবৈধ দখল কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কোনো ব্যক্তি বা গোষ্ঠী প্রভাব খাটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।  শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিস্তারিত পড়ুন

শাহজালালে পৌনে ৪ কোটি টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা জব্দ

হযরত শাহজালালে আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার তৎপরতায় পৌনে ৪ কোটি টাকার অধিক মূল্যমানের বিদেশি মুদ্রা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৌনে ৪ কোটি টাকার অধিক বিস্তারিত পড়ুন
© All rights reserved © 2023 EU BANGLA NEWS