News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
আঁচিল নিয়ে চিন্তা?

আঁচিল নিয়ে চিন্তা?

আমাদের ত্বকে মুখ, পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঁচিল হয়ে থাকে। হঠাৎ ত্বকের ওপর মাংসের যে সামান্য টুকরো দেখা যায় তাই-ই হলো আঁচিল।ক্ষতিকর নাহলেও এটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। সাধারণত এক ধরনের ভাইরাসের কারণে আঁচিল হয়ে থাকে। এই ভাইরাসটির নাম হিউম্যান প্যাপিলোমা। ক্রমশ এর সংক্রমণের হার বাড়তে থাকে। এর ফলে আঁচিল বড় হয়। একেক জনের ক্ষেত্রে এর বৃদ্ধি একেক ধরনের হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে এটি খুব দ্রুত বড় হয়। আবার কারো ক্ষেত্রে খুব ধীরগতিতে বাড়ে। অনেকে আঁচিল থেকে মুক্তির জন্য বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকে। তবে কিছু ঘরোয়া উপায়ে আঁচিল দূর করার উপায় জেনে নিই:

টি ট্রি অয়েল ত্বকের জন্য খুবই ভালো। একটু তুলায় টি ট্রি অয়েল লাগিয়ে আঁচিলের ওপর ১০ মিনিট চেপে রাখুন। এভাবে টানা দুই সপ্তাহ করুন। এতেই আঁচিল ঝরে যাবে। এছাড়া মুখের কোশ ভালো থাকে টি ট্রি অয়েলে।

অ্যাপল সিডার ভিনেগারে ভেজানো তুলা আঁচিলের ওপর রেখে দিন সারা রাত। পর পর পাঁচ দিন করুন। অ্যাপল সিডার ভিনেগারে রয়েছে অ্যাসিড। যা আঁচিলের সমস্যা কমাতে সাহায্য করে।

আনারস অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। খেলেও যেমন ভালো কাজ করে তেমনই মুখেও লাগানো যায়। আনারসের জুস কিংবা আনারসের টুকরো থেঁতো করে তার সঙ্গে লবণ মিশিয়ে পেস্ট বানান। পরে মুখে ১০ মিনিট ভালো করে ঘষুন। এরপর পাঁচ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে নিন। এতে আঁচিলও উঠে যাবে, মুখও ভালো থাকবে।

রসুন ত্বকের জন্য বেশ উপকারি। রসুনে অ্যালিসিন নামক উপাদান। অ্যালিসিন একটি অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান। রসুন থেঁতো করে আঁচিলের ওপর লাগান। উপকার পাবেন।

পেঁয়াজের রসে রয়েছে অ্যান্টিসেপ্টিক গুণ। এটি বিভিন্ন ব্যাকটেরিয়া মেরে ফেলে সংক্রমণের ঝুঁকি কমায়। পেঁয়াজের রসে আঁচিল কমানোর ক্ষমতাও রয়েছে। পেঁয়াজ ব্লেন্ড করে রস বের করুন। তুলার সাহায্যে এ রস আঁচিলের ওপর লাগান। নিয়মিত ব্যবহারে উপকার পাবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS