ত্রিভুজ প্রেমের গল্পে ‘হৃদয়ে বসবাস’

ত্রিভুজ প্রেমের গল্পে ‘হৃদয়ে বসবাস’

ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘হৃদয়ে বসবাস’। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, তাহমিনা সুলতানা মৌ, আলমগীর কবীর, সপ্তর্ষি সাহা, নাজিয়া ফারহা, কবির উদ্দিন আহমেদ, সফিকুল ইসলামসহ অনেকে।

জামিউর রহমান লেমনের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন নাজমুল হক।

নাটকের গল্পে দেখা যাবে, ফ্লোরা, সাজান ও রায়হানের ত্রিভুজ প্রেমের কাহিনী। যার পরিণতি বিয়োগান্তক। ডাক্তার দম্পতির আধুনিক মেয়ে ফ্লোরা। ছোটবেলায় তার মা তাকে ও তার বাবাকে দেশে ফেলে স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যায়। ব্রোকেন পরিবারে বেড়ে ওঠা ফ্লোরার প্রেমের সম্পর্ক হয় ধর্ণাঢ্য প্রতিবেশির ছেলে সাজানের সঙ্গে। কিন্তু ফ্লোরার বাবা সে সম্পর্ক মেনে নেয় না। তাকে ব্রিলিয়ান্ট ইঞ্জিনিয়ার রায়হানের সঙ্গে বিয়ে দিয়ে দেয়।

বিবাহিত জীবনে একটি  সন্তানের জন্ম হলেও বেশ অসুখী ফ্লোরা। সাজান ফ্লোরার স্মৃতি আগলে যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। সেখানে সে বাঙালি ঐতিহ্যের মিশেলে ফ্লোরার নামে কটেজ তৈরি করে। রায়হান এদেশে লাবণী নামে এক অসাধু ব্যবসায়ীর রোষানলে পড়ে। রায়হানের যুক্তরাষ্ট্র থেকে কাজের অফার আসে। কিন্তু সেখানে যাওয়ার সময় এয়ারপোর্ট রোডে গুরুতর দুর্ঘটনার শিকার হয়। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যাবে নাটকটির দৃশ্যায়ণ।  

নির্মাতা সূত্রে জানা গেছে, শনিবার (২৩ নভেম্বর) রাত ৯টা ০৫ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে ‘হৃদয়ে বসবাস’ নাটকটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS