আবারো বিচারকের দায়িত্ব পালন করলেন শামীম জামান

আবারো বিচারকের দায়িত্ব পালন করলেন শামীম জামান

পর্দা নামলো ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৬’ এর ১০ম চলচ্চিত্র উৎসবের। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে সম্প্রতি সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করেন অভিনেতা ও পরিচালক শামীম জামান। 

এই অভিনেতা বলেন, ‘আমি খুবই আনন্দিত এই ভেবে যে, বিচারক হিসেবে আবারো আমার উপর আস্থা রাখার জন্য।এতো সুন্দর একটা আয়োজন, যারা নিজ নিজ মেধাগুণে সেরাদের সেরা হওয়ার মুকুট অর্জন করেছে, তাদের জন্য অভিবাদন ও শুভেচ্ছা। আমি আশা করি, পুরষ্কারপ্রাপ্তরা  তাদের সুযোগগুলোকে কাজে লাগিয়ে নিজ মেধাগুণে এগিয়ে যাবে অনেক দূর।

এছাড়াও বাভাসি চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে বিচারক হিসেবে দায়িত্বপালন করেন অভিনেতা মোশাররফ করিম, পরিচালক নাজনীন হাসান খান-সহ প্রমুখ ব্যক্তিবর্গ। অতিথি হিসেবে ছিলেন কানু কুমার নাথ (সিঙ্গাপুর আয়োজক প্রতিনিধি) নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল, পরিচালক মো. ফাহাদ, অভিনেতা ফরিদ হোসাইন ও মো. জাহিদুল ইসলাম (দ্য ডেইলি সান)।

এ বছর দেশ ও দেশের বাইর থেকে মোট ৭৫টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে প্রদর্শিত ৫টি চলচ্চিত্রের মধ্যে ৫ ক্যাটাগরিতে ৫জনকে চূড়ান্ত বিজয়ী হিসেবে পুরস্কার প্রদান করা হয়। উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে দ্য পেনান্স। উৎসবে সেরা অভিনেতা মেঘলা পিনারু (ব্যাড), সেরা চিত্রনাট্যকার কৌশিক গাঙ্গুলী (মেঘের পরে মেঘ), সেরা মিউজিক ডিরেক্টর আদিত্য সন্ন্যাসী (দ্য  পেনান্স), সেরা সম্পাদক নম্রতা রাও (রঙ পেন্সিল)। 

বাভাসি চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, নির্মাতা, শিল্পী, চিত্রগ্রাহক, রূপসজ্জা, শিল্প নির্দেশক, সম্পাদনা ও আবহ-সংগীতের ওপর মেধা যাচাই-বাছাই শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS