আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে ডিএনসিসির শ্রদ্ধা

আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে ডিএনসিসির শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বুধবার (১২ আগস্ট) দুপুরে প্রশাসকের নেতৃত্বে ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিকে, আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার বাদ জোহর ডিএনসিসির মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এতে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খানসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS