News Headline :
শিক্ষামন্ত্রী হতে চান কঙ্গনা? ভাইরাল দাবির সত্যতা যা জানা গেল

শিক্ষামন্ত্রী হতে চান কঙ্গনা? ভাইরাল দাবির সত্যতা যা জানা গেল

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক আলোচনার মধ্যে অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে নিয়ে একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

পোস্টটিতে দাবি করা হয়, তিনি নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ভারতের পরবর্তী শিক্ষামন্ত্রী হওয়ার আবেদন জানিয়েছেন।তবে যাচাই করে দেখা গেছে, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন।

ভারতীয় গণমাধ্যম মিড-ডে জানিয়েছে, ভাইরাল পোস্টে কঙ্গনার নামে লেখা হয় যে, তাকে শিক্ষামন্ত্রী করা হলে তিনি দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনবেন।এমনকি সেখানে ব্যঙ্গাত্মকভাবে দাবি করা হয়, তার সিনেমা হলে গিয়ে যারা দেখবে, নিট পরীক্ষায় তারা অতিরিক্ত নম্বর পাবে।

পোস্টটিতে আরও তার অতীতের একটি বিতর্কিত মন্তব্য টেনে এনে বলা হয়, তিনি নাকি শিক্ষার গুরুত্ব ভালো বোঝেন।এসব বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই সেটিকে সত্য বলে ধরে নেন।

অনুসন্ধানে জানা যায়, কঙ্গনা রানাউতের কোনো ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে এমন কোনো পোস্ট প্রকাশিত হয়নি।তার লেখার ধরন নকল করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পোস্টটি তৈরি করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে কঙ্গনা রানাউত এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

সম্প্রতি শিক্ষাবিষয়ক নানা ইস্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পোস্ট ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ঘটনা বেড়েছে। তাই এমন কোনো দাবি বিশ্বাস বা শেয়ার করার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS