News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা

‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে বিশেষ পর্ব সাজিয়েছে চ্যানেল আইয়ের জনপ্রিয় আড্ডাভিত্তিক অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।

বিশেষ এই আয়োজনে ব্যক্তিজীবন, প্রেম, অভিনয়জীবনের শুরু, সাফল্য-ব্যর্থতা এবং ক্যারিয়ারের নানা জানা-অজানা গল্প অকপটে তুলে ধরেছেন শাকিব খান। প্রাণবন্ত আলাপচারিতায় উঠে এসেছে তার অভিনয়জীবনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতার কথাও।

বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো জানেন না, একসময় বড়পর্দায় শাকিব খান ও পূর্ণিমা জুটিও দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ছিল। তারা একসঙ্গে একাধিক ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন।সেই স্মৃতিও ফিরে এসেছে অনুষ্ঠানের আড্ডায়।

অনুষ্ঠানের শুরুতেই ‘পরাণ যায় জ্বালিয়া রে’ গানের তালে নেচে স্টুডিওতে প্রবেশ করেন শাকিব খান ও পূর্ণিমা।তাদের প্রাণবন্ত উপস্থিতি এবং বন্ধুত্বপূর্ণ কথোপকথন পুরো অনুষ্ঠানকে আরো উপভোগ্য করে তুলেছে। পাশাপাশি দর্শকদের জন্য থাকছে বেশ কিছু বিশেষ চমক।

ইফতেখার মুনিমের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘চাঁদ তারার গুঞ্জরণ’। বিশেষ এই পর্ব শুক্রবার (২৪ জুলাই) রাত ১০টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS