News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর

সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর

শুটিং চলাকালীন সহ-অভিনেতা করণ কুন্দ্রার বিরুদ্ধে হয়রানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন ভারতীয় অভিনেত্রী সানভি তালওয়ার। সানভির দাবি, ধারাবাহিক ‘ইয়ে কাহাঁ আ গয়ে হাম’-এর শুটিংয়ে নিজের মতো থাকতে পছন্দ করতেন এবং খুব একটা মেলামেশা করতেন না, যা করণ ও পরিচালকের পছন্দ ছিল না।

একটি দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সানভি অভিযোগ, পরিচালকের ‘অ্যাকশন’ নির্দেশ দেওয়ার আগেই করণ হঠাৎ তাকে চুমু দিয়ে বসেন। এই ঘটনায় প্রতিক্রিয়ায় তিনি করণকে চড় মারেন।

এরপরেই পরিস্থিতি নাকি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সম্প্রতি ‘ফিল্মিবিট’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সানভি বলেন, একটি দৃশ্যের শুটিং ছিল, কিন্তু পরিচালক তখনও ‘অ্যাকশন’ বলেননি।তার আগেই ও আমাকে চুমু দেয় এবং আমি ওকে চড় মারি। সেই মুহূর্তে ও কোনও প্রতিক্রিয়ায় না দেখালেও কিছুক্ষণ পর এসে আমাকে সজোড়ে একটি চড় মারে।একজন নারী ও পুরুষের চড়ের তীব্রতার মধ্যে অনেক তফাৎ থাকে। আমি মেঝেতে পড়ে যাই। এরপর সে আমাকে এবং আমার পরিবারকে উদ্দেশ্য করে চরম গালাগাল দেয়।

এই ঘটনার পর সেটের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী আরও বলেন, সেদিন সেটে কেউ আমার পাশে দাঁড়ায়নি। পরবর্তীতে একতা ম্যাম (একতা কাপুর) করণের পক্ষ থেকে আমার কাছে ক্ষমা চান এবং আমাকে সমর্থন করেন। পরিস্থিতি সামাল দিতে তিনি অনেকটাই সাহায্য করেছিলেন।

সানভি জানান, সেই সময় করণ অভিনেত্রী অনুশা দান্দেকরের সঙ্গে প্রেম করছিলেন। এই ঘটনার কথা জানতে পেরে অনুশাও সেটে আসতে শুরু করেন। তবে করণ এবং পরিচালক মিলে সেটের পরিবেশ এতটাই বিষাক্ত করে তুলেছিলেন যে তার কাজ করা দুষ্কর হয়ে পড়েছিল।

এই অভিনেত্রীর কথায়, মহিলারা পুরুষদের বিশেষ দৃষ্টির ধরণ সহজেই বুঝতে পারেন। করণ যে তার প্রতি আগ্রহী ছিলেন তা তিনি বুঝতে পেরেছিলেন, কিন্তু তিনি তাতে কোনও সাড়া দেননি।

সানভি তালওয়ার একাধিক সংবাদমাধ্যমের কাছে এই বিষয়ে মুখ খুললেও, করণ কুন্দ্রা এখনও এসব অভিযোগের কোনও প্রতিক্রিয়া জানাননি। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS