News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের

বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের

দেড় যুগ পর নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন পাকিস্তানের সংগীতশিল্পী আতিফ আসলাম। ঢাকায় এসেই ভক্তদের জন্য সেই সুখবর দিলেন তিনি।বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুখবরটি শেয়ার করেন উপমহাদেশের এই জনপ্রিয় গায়ক। 

এদিন আতিফ জানান, আগামী ৩১ জুলাই প্রকাশ পাবে তার নতুন অ্যালবাম ‘সুবাহ আয়ে না’।একই সঙ্গে বাংলাদেশের দর্শক, খাবার, শিল্পী এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও খোলামেলা কথা বলেন এই গায়ক।

সংবাদ সম্মেলনে আতিফ জানান, গত কয়েক বছর কনসার্ট, রেকর্ডিং ও চলচ্চিত্রের গানে এতটাই ব্যস্ত ছিলেন যে নিজের লেখা ও সুর করা গান প্রকাশের সুযোগ পাননি।যদিও এই সময়জুড়ে তিনি নিয়মিত গান লিখেছেন এবং নতুন সুর তৈরি করেছেন।

তিনি বলেন, ‘আমি মূলত চলচ্চিত্রের গানের জন্য গাইছিলাম।কিন্তু অনেক দিন ধরেই মনে হচ্ছিল, নিজের পছন্দের গানগুলো প্রকাশ করা আমার নিজের কাছেই একটি দায়বদ্ধতা। তাই এবার সেই কাজটি করছি। ইনশাআল্লাহ, এখন থেকে প্রতি বছর একটি করে অ্যালবাম প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।’

নতুন অ্যালবাম প্রসঙ্গে আতিফ জানান, ‘সুবাহ আয়ে না’ শিরোনামের এই অ্যালবামে থাকছে আটটি গান। প্রায় আট বছর ধরে তিনি এই প্রজেক্ট নিয়ে কাজ করেছেন। এতে রাজ, শিরাজ উপ্পল, আহসান পারভেজ মেহেদীসহ আরও কয়েকজন সংগীতশিল্পী ও প্রযোজকের সঙ্গে কাজ করেছেন।

সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়, ঢাকার কনসার্টে নতুন অ্যালবামের কোনো গান পরিবেশন করবেন কি না। জবাবে আতিফ স্পষ্ট করে বলেন, ‘না, অ্যালবাম প্রকাশের আগে নতুন গান গাইব না। অ্যালবাম প্রকাশের পরই আবার ফিরব, ইনশাআল্লাহ।’

আসন্ন কনসার্ট প্রসঙ্গে আতিফ বলেন, তার প্রথম প্রার্থনা যেন বৃষ্টি না হয়। তবে বৃষ্টি হলেও দর্শকদের সঙ্গে সেই পরিবেশ আরও উপভোগ্য হয়ে উঠবে বলে বিশ্বাস করেন তিনি। একই সঙ্গে আগেরবারের তুলনায় এবার ভিন্নধর্মী আয়োজন থাকবে বলেও ইঙ্গিত দেন।

বাংলাদেশি খাবারের প্রসঙ্গে এই শিল্পী বলেন, বাংলাদেশের খিচুড়ি, মালাই চা ও বিরিয়ানি তার সবচেয়ে প্রিয় খাবারের তালিকায় রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে গেলেও বাংলাদেশের খাবারের প্রশংসা করেন বলে জানান তিনি। এমনকি কেউ ভালো খাবারের পরামর্শ চাইলে বাংলাদেশে এসে খাবার চেখে দেখারও পরামর্শ দেন।

বাংলাদেশের সংগীতাঙ্গনের প্রসঙ্গ উঠলে কিংবদন্তিতুল্য শিল্পী রুনা লায়লার প্রশংসা করেন আতিফ। তিনি জানান, একটি সংগীত প্রতিযোগিতায় রুনা লায়লার সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন। তাকে ‘লেজেন্ড’ উল্লেখ করে আতিফ বলেন, তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল দারুণ।

বাংলাদেশের দর্শকদের প্রতিও বিশেষ ভালোবাসার কথা জানান এই গায়ক। তার কথায়, বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করলেও বাংলাদেশের দর্শকদের মতো উচ্ছ্বাস খুব কমই দেখা যায়। বিশেষ করে ‘আদাত’ গানটি যখন হাজারো দর্শক একসঙ্গে গেয়ে ওঠেন, সেই মুহূর্ত তার কাছে সবসময়ই স্মরণীয়।

বাংলা ভাষায় গান গাওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেন আতিফ আসলাম। তবে উচ্চারণ পুরোপুরি আয়ত্ত না করে বাংলা গান গাইতে চান না বলে জানান তিনি। কারণ ভাষাটির প্রতি কোনো অসম্মান করতে চান না।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এর আগে বাংলাদেশি সিনেমার জন্য ‘মিঠে আলো’ শিরোনামের একটি গান গেয়েছেন। ভবিষ্যতেও বাংলাদেশের চলচ্চিত্র ও সংগীতশিল্পীদের সঙ্গে নতুন প্রজেক্টে কাজ করার আগ্রহ রয়েছে তার।

নিজের সংগীতজীবনের অনুভূতি জানাতে গিয়ে আতিফ বলেন, মন খারাপের সময়ই তিনি সবচেয়ে বেশি গান লেখেন। তার মতে, সেই সময় সৃষ্টিশীলতা সবচেয়ে ভালো কাজ করে। আর নতুন অ্যালবাম ‘সুবাহ আয়ে না’ নিয়েই তিনি সবচেয়ে বেশি গর্বিত। কারণ, এই অ্যালবামের প্রতিটি গান তার হৃদয় ও আত্মা থেকে তৈরি।

সবশেষে বাংলাদেশের দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আতিফ বলেন, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী তার সবচেয়ে বড় শ্রোতাগোষ্ঠীর একটি বাংলাদেশে। তাই এই দেশের মানুষের প্রতি তিনি সবসময়ই বিশেষ কৃতজ্ঞ।

এরআগে বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে ঢাকায় পৌঁছান আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্ট।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS