News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি মি. ইয়াও ওয়েন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন উভয় পক্ষ। এ সময় দুই দেশের বাণিজ্য ভারসাম্য উন্নয়নের লক্ষ্যে চীনকে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়ানোর আহ্বান জানান গভর্নর।

বৈঠকে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি প্রযুক্তিগত সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করা হয়। গভর্নর দেশে ‘বাংলা কিউআর’ব্যবস্থা বাস্তবায়নে চীনের বিখ্যাত ‘সিঙ্গেল কিউআর’ ব্যবস্থার অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা দেওয়ার জন্য চীনা রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ জানান।

অন্যদিকে, চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করার ওপর গুরুত্বারোপ করেন।

জবাবে মোস্তাকুর রহমান তাকে জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে একাধিক বিনিয়োগবান্ধব নীতিগত উদ্যোগ গ্রহণ করেছে।এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত মূলধন ও মুনাফা সহজেই নিজ দেশে ফেরত বা প্রত্যাবাসন করতে পারবেন। একই সঙ্গে বাংলাদেশের উদীয়মান প্রযুক্তিনির্ভর ও উৎপাদনশীল শিল্প খাতে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানান তিনি।

উচ্চপর্যায়ের এ বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সেলর সং ইয়াং এবং অ্যাটাশে ওয়েন জিনহুয়া। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান ও ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS