News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
কারওয়ান বাজারে ৯ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

কারওয়ান বাজারে ৯ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

রাজধানীর কারওয়ান বাজারে বাজার মূল্য পর্যবেক্ষণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে অভিযান পরিচালনা করেছে র‌্যাব-২। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে নয়টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কারওয়ান বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শামসুল ইসলাম জানান, বাজার মূল্য মনিটরিং ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধে এ অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নয়টি প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

র‌্যাব-২ জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি ও মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS