সূত্রাপুরে টাকাসহ আটক জামায়াত নেতার ২ দিনের কারাদণ্ড

সূত্রাপুরে টাকাসহ আটক জামায়াত নেতার ২ দিনের কারাদণ্ড

ঢাকা-৬ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে টাকা বিতরণের সময় আটক সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিবকে আটক করেছে স্থানীয় জনগণ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুদিনের কারাদণ্ড দিয়েছেন। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। 

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, হাবিব নামে একজনকে সাজা দেওয়া হয়েছে।

উনার কাছে টাকা পাওয়া গিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. হাবিব ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। এ সময় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলেন।

সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ড এলাকার একটি চালের দোকানে ভোটারদের কাছে টাকা বিতরণকালে স্থানীয়রা তাকে আটক করে।খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পান। পরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে দুদিনের কারাদণ্ড দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS