News Headline :
ক্রীড়া খাতে কর্মসংস্থান: ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পরিকল্পনা ৪৪তম বিসিএসে নন–ক্যাডারে সুপারিশ পাওয়া প্রার্থীদের প্রতি পিএসসির নির্দেশনা প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল তাপসীর সিনেমা অভিনয় থেকে সাময়িক ‘বিরতি’, পাড়ি দিলেন যুক্তরাষ্ট্রে তারকাখ্যাতিই জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নয়: প্রিয়াঙ্কা চোপড়া কিছু মন্ত্রীদের মুখে দয়া করে টেপ লাগিয়ে দিতে বলুন: সোহেল রানা রূপচর্চায় নতুন ট্রেন্ড ‘ফেসিয়াল ব্রাশ’: যেভাবে ব্যবহার করবেন ইফতারে রাখতে পারেন সুস্বাদু এই পানীয় নিজের ভবিষ্যৎ নিয়ে যে ইঙ্গিত দিলেন নেইমার বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সামনে তাকাচ্ছেন সাইফ
নির্বাচ‌নের প্রস্তু‌তি দেখতে ঢাকায় আসছেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক

নির্বাচ‌নের প্রস্তু‌তি দেখতে ঢাকায় আসছেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক

জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস আগামী বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকায় আসছেন। এই সফ‌রের পরও নির্বাচন পর্যন্ত আরও দুবার বাংলাদেশ সফর করার কথা র‌য়ে‌ছে ইজাবসের।

সূত্র জানায়, ঢাকা সফ‌রে এ‌সে ইইউর প্রধান পর্যবেক্ষক ইইউর ঢাকা মিশ‌নের সঙ্গে বৈঠক করবেন। তিনি অন্তর্বর্তী সরকা‌রের নির্বাচন ব্যবস্থার স‌ঙ্গে সং‌শ্লিষ্ট‌ কর্মকর্তা‌দের স‌ঙ্গে বৈঠক করার করার কথা র‌য়ে‌ছে।

তি‌নি সং‌শ্লিষ্ট‌দের স‌ঙ্গে নির্বাচনের প্রস্তুতি ও কার্যক্রম নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া তি‌নি আগামী ১১ জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

ইজাবস লাটভিয়ার নাগরিক এবং বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন।

গত ১১ ডিসেম্বর বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে ইইউ ইভার্স ইজাবসকে প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS