News Headline :
রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ২৯

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ২৯

রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রাথমিক পর্যায়ে তাদের পরিচয় জানানো হয়নি। 

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রাজধানীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে মিছিলকারীদের গ্রেফতার করে। 

এ বিষয়ে শুক্রবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS