News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
বিয়ে করলেন জামিল-মুনমুন

বিয়ে করলেন জামিল-মুনমুন

বিয়ে করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন। নববধূও অভিনয় জগতের।অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের সঙ্গে মালা বদল করলেন জামিল।  

রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয় তাদের।

বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেতা জামিল হোসেন নিজেই।

ফেসবুকে স্ত্রী মুনের সঙ্গে ছবি প্রকাশ করেছেন জামিল। তাতে দেখা গেছে, মাথায় পাগড়ি, পায়ে নাগরা জুতো ও গায়ে শেরওয়ানিতে বরবেশে অভিনেতা জামিল। অন্যদিকে বিয়ের গর্জিয়াস লাল শাড়ি পরে হাতে চুড়ি, গলায় হার ও মাথায় টিকলিতে বধূ সাজে মুনমুন। দুজনেই একে অপরের হাত ধরে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল।  

ছবির ক্যাপশনে জামিল লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’। মন্তব্যের ঘরে ভক্তদের পাশাপাশি তাদের নতুন জীবনের শুভকামনা জানিয়েছেন অভিনেতা রওনক হাসান, অভিনেত্রী শাহনাজ খুশি, সালহা খানম নাদিয়াসহ আরও অনেকে।

ছোট পর্দার অভিনেত্রী মুনমুন নাটকের বেশ চেনা মুখ। জামিলের সঙ্গে জুটি বেঁধে বেশকিছু নাটকে অভিনয় করেছেন তিনি। শুটিং সেট থেকেই দুজনের পরিচয় ও পরে প্রণয়। অবশেষে সেই প্রণয়কে পরিণতি দিলেন এ যুগল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS