News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
ঈদে ব্যান্ড শোতে গাইবেন জনপ্রিয় ব্যান্ডশিল্পীরা

ঈদে ব্যান্ড শোতে গাইবেন জনপ্রিয় ব্যান্ডশিল্পীরা

ঈদে ছোটপর্দা মাতাতে আসছে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো। যেখানে অংশ নিবে জনপ্রিয় ব্যান্ড তারকারা।মূলত বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ব্যান্ড শো’তে হাজির হবেন তারা। শোনাবেন তাদের দর্শকপ্রিয় গানগুলো।

ঈদের দিন সন্ধ্যা ৭টায় চিরকুট, আর্ক, ডিফারেন্ট টাচ, অবসকিউর, অরবিট ও ফিডব্যাকের মতো জনপ্রিয় ব্যান্ড দলকে পারফর্ম করতে দেখা যাবে। সালসাবিল লাবণ্যর উপস্থাপনায় এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাসির উদ্দিন।

ঈদের পরদিন সন্ধ্যা ৭টায় সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় গাইবে ব্যান্ড মাইলস। চাঁদ তারা সূর্য, নীলা, প্রিয়তম মেঘ, ধিকিধিকি, ফিরিয়ে দাও, দরদিয়ার মতো জনপ্রিয় গানগুলো শোনা যাবে তাদের কণ্ঠে। এই পর্ব উপস্থাপনা করেছেন মমরেজ মাহমুদ।

ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় গাইবে ব্যান্ড ‘সিম্ফনি’, ‘শুভযাত্রা’, রক অ্যান্ড মেলোডি, ‘নাটাই’, ‘পেন্টাগন’, ‘রেশাদ অ্যান্ড কিউ’। আব্দুল্যাহ আল মামুনের প্রযোজনায় ‘ব্যান্ড শো উপস্থাপনা করেছেন শ্রাবণ্য তৌহিদা। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS